জাগো সোনারগাঁও
ধামরাই উপজেলায় গ্রাম আদালত প্রকল্প কর্তৃক আসবাবপত্র বিতরণ করা হয়েছে । সম্প্রতি বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের আওতায় গ্রাম আদালতের নথীপত্র সংরক্ষনের জন্য ঢাকার, ধামরাই উপজেলায় মোট ১৬ টি ইউনিয়ন পরিষদে ১টি করে ষ্টিলের ফাইল কেবিনেট বিতরণ করা হয়েছে ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আল মামুন।
সার্বিক বিষয় পরিচালনা ও সমন্বয় করেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ তয়-পর্যায় প্রকল্পের ঢাকার, ধামরাই উপজেলার, উপজেলা সমন্বয়কারী জনাব মোঃ জসিম উদ্দিন মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন, জনাব মোঃ মানছুর রহমান (প্যানেল চেয়ারম্যান), ধামরাই ইউনিয়ন পরিষদ, অত্র ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জনাব মোঃ তাজুল হালিম খান ও হিসাব সহকারী কাম- কম্পিউটার অপারেটর জনাব মোঃ আবুল বাশার এবং গ্রাম আদালত প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর জনাব মোঃ মিজানুর রহমান প্রমুখ।
বাংলাদশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য়-পর্যায় প্রকল্পের আওতায়
বাংলাদেশের দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ন্যায়বিচার প্রাপ্তির পথকে সহজ করার লক্ষ্যে ইউরোপিয়ান ইউনিয়ন ও বাংলাদেশ সরকার এবং ইউএনডিপির আর্থিক ও কারিগরি সহযোগিতায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এর স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প” এর আওতায় পার্বত্য চট্টগ্রাম ব্যতীত সারা দেশে মোট ৬১টি জেলায় ৪৪৫৩টি ইউনিয়নে (সক্রিয়করণ/নতুন) ৩০৪১টি এবং ১ম ও ২য় পর্যায়ের ১৪১২টি) ইউনিয়নে মাঠ পর্যায়ে কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। স্থানীয় পর্যায়ে প্রশাসনের কর্মকর্তাবৃন্দ বিশেষতঃ উপ-পরিচালক, স্থানীয় সরকার (ডিডিএলজি) মহোদয় এবং উপজেলা নির্বাহী অফিসারের সরাসরি দিক- নির্দেশনায় স্বতস্ফূর্ত অংশগ্রহণ, সমন্বয় ও নিজস্ব উদ্যাগের মাধ্যমে মাঠ পর্যায়ের কার্যক্রম চলমান রয়েছে। তারই ধারাবাহি কতায় উক্ত ইউনিয়ন পরিষদে একটি করে ষ্টিলের ফাইল কেবিনেট বিনামূল্যে বিতরণ করা হয় ।