মোঃ আব্দুস সালাম সুজন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান মনোনয়নপত্র দাখিল করেছেন।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নীং কর্মকর্তা আসিফ আল জিনাতের কাছে এই মনোনয়নপত্র দাখিল করেন।
এ সময় নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনিরুল ইসলাম রবি, কেন্দ্রীয় তাঁতী দলের সদস্য সচিব মো. মুজিবুর রহমান, সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান ভূঁইয়া মাসুম, সোনারগাঁও পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, সোনারগাঁ পৌর বিএনপির সিনিয়র যুগ্ন সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, নারায়ণগঞ্জ শ্রমিক দলের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান উপস্থিত ছিলেন, আরও উপস্তিথ ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু, কৃষক দলের সাধারণ সম্পাদক ফয়সাল, নারায়ণগঞ্জ মহানগর ছাত্র দলের সাবেক সভাপতি সাগর মিয়া, সোনারগাঁ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব জহিরুল প্রধান প্রমুখ।