জাগো সোনারগাঁও২৪.কম
সোনারগাঁ লিজেন্ড কাপ (৩৫+) ক্রিকেট টুর্নামেন্ট (সিজন–০২)-এর নিজেদের প্রথম ম্যাচে নোয়াগাঁও একাদশকে ২৬ রানে পরাজিত করে নিজেদের প্রথম খেলায় জয় পেল সোনারগাঁও সাংবাদিক একাদশ ।
০৪ জানুয়ারি (রবিবার) সকাল ১০ ঘটিকায় সোনারগাঁও ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের তৃতীয় ম্যাচ টসে জিতে নোয়াগাঁও একাদশ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করতে নেমে সাংবাদিক একাদশ নির্ধারিত ১৬ ওভারে ৯ উইকেটে ১৭৬ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে নোয়াগাঁও একাদশ ১৫১ রানে অলআউট হয়ে যায়।
চমৎকার অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ব্যক্তিগত ৩১ রান ও ৩ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন বাবুল।
ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেন আদিব ও হিমেল। ধারাভাষ্যকার হিসেবে ছিলেন মিলন বাবু।
আগামীকাল সোমবার দিনের ১ম খেলায় সোনালী অতীত বনাম পৌরসভা লিজেন্ড একাদশ মুখোমুখি হবে। দিনের ২য় খেলায় ব্যাচ-২০০৪ লিজেন্ড বনাম ঈশাখাঁ একাদশ অংশগ্রহন করবে।