জাগো সোনারগাঁও২৪.কম
খুলনার ডুমুরিয়ার সাংবাদিক এমদাদুল হক মিলনকে গুলি করে হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন কর্মসূচিতে অন্যদের উপস্থিত ছিলেন- দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার(সোনারগাঁ) আল আমিন তুষার, সাংবাদিক হাসান মাহমুদ রিপন (নয়াদিগন্ত), আবুবকর সিদ্দিক(মানবজমিন), শাহাদাত হোসেন রতন(সমকাল) মনিরুজ্জামান মনির (কালেরকন্ঠ), মাজহারুল ইসলাম (বাংলাদেশ প্রতিদিন), রবিউল হুসাইন (দেশরূপান্তর), ফরিদ হোসেন (দৈনিক বাংলা), মিজানুর রহমান (আমাদের সময়), রুবেল মিয়া (কালবেলা), ইমরান হোসেন (খবরের কাগজ), মোকাররম মোল্লা মামুন (ভোরের পাতা) মশিউর রহমান (ভোরের পাতা) কবির হোসেন (গণমানুষের আওয়াজ) হাবিবুর রহমান (চ্যানেল এস), নুর নবী জনি (জনবানী), নাসির উদ্দিন (ভোরের ডাক), হুমায়ুন কবির (আজকের দর্পন), সাংবাদিক কামরুজ্জামান রানা, নজরুল ইসলাম শুভ, ডালিম হোসাইন, সজীব হোসেন, তৌরভ হোসেন, অপু, মীমরাজসহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা।
মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, খুলনার ডুমুরিয়ার সাংবাদিক এমদাদুল হক মিলনকে দূর্বৃত্তরা নৃশংস ভাবে গুলি করে হত্যা করেছে। দেশে বিভিন্ন গণমাধ্যমের ওপর হামলা ও অগ্নিসংযোগ করা হচ্ছে। যা স্বাধীন সাংবাদিকতার জন্য চরম বাধা। স্বাধীন দেশে স্বাধীন সাংবাদিকতা করা যাবে না এটা হতে পারে না। দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হোক এটা সাংবাদিকদের দীর্ঘদিনের দাবী। দেশে স্বাধীন সাংবাদিকতা পরিচালিত হোক এটাও সকলের দাবী। দেশে সাগর রুনীসহ অসংখ্য সাংবাদিককে হত্যার বিচার এখনও পর্যন্ত সম্পন্ন করা হয়নি। আমরা খুলনার ডুমুরিয়ার সাংবাদিক এমদাদুল হক মিলনকে গুলি করে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্ত মুলক শাস্তি দাবী করছি।