জাগো সোনারগাঁও২৪.কম
আর মাত্র কয়েকদিন বাকি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ এর। তাই পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় জমে উঠেছে নির্বাচনী প্রচার-প্রচারণা। ভোটারদের দরজায় দরজায় ভোট চাইছেন প্রার্থীরা। নারায়ণগঞ্জ -০৩ সোনারগাঁও- সিদ্ধিরগঞ্জ আসনে বেশ কয়েকজন হেবিওয়েট প্রার্থী নির্বাচনী লড়াইয়ে নমেছে। সোনারগাঁও পৌরসভায় প্রতিদিন নেতা কর্মীদের ভোটারদের দ্বারে দ্বারে ভোট চাইতে দেখা গেছে। তবে প্রচার-প্রচারণায় এগিয়ে আছে ধানের শীষের প্রার্থী আজহারুল ইসলাম মান্নান। সোনারগাঁও ১০ টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ব্যাপক গনসংযোগ ও প্রচার-প্রচারনা করতে দেখা গেছে। আজহারুল ইসলাম মান্নানের নেতা কর্মীদের। সোনারগাঁও পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমানের সেন্টু ও সোনারগাঁও পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফারুক আহম্মেদ, রাসেল ,শাকিলের নেতৃত্বে সাহাপুর,ভট্টপুর,বানীনাথপুর গ্রামে প্রতিদিন ডোর টু ডোর ধানের শীষের জন্য ভোট চাইছে নেতা কর্মীরা। সোনারগাঁও পৌরসভার ও ৯নং ওয়ার্ডের ধানের শীষের গনজোয়ার বইছে বলে মনে করছেন নেতাকর্মীরা। এছাড়াও আজহারুল ইসলাম মান্নান ধানের শীষ প্রতীকে ভোট দিলে এলাকার রাস্তা-ঘাট সহ অন্যন্যা সমস্যা গুলো সমাধানের চেষ্টা করবে বলেও প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে । ভোটারও তাদের সমস্যার কথা ও এলাকার বিভিন্ন সমস্যার কথা নেতা-কর্মীদের কাছে তুলে ধরছে।
সোনারগাঁও পৌরসভার ৯নং ওয়ার্ডে ধানের শীষের গনসংযোগে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান মধু, মালেক প্রধান, বিএনপির প্রবীন নেতা দলিল লিখক কামরুল ইসলাম, হাজী শাহজালাল, মোহাম্দ হোসেন,ইসলাম প্রধান,নজরুল ইসলাম,মোশরাফফ মোল্লা, এছাড়াও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, সোনারগাঁও পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফারুক আহাম্মেদ,পৌর শ্রমিক দলের সভাপতি আবুল হোসেন, সদস্য সচিব মোশারফ হোসেন, আলাউদ্দিন,, অগ্নিবীণা ক্রীড়া ও যুব সংঘের সভাপতি রাসেল, মোহাম্মদ শাকিল, আমিনউদ্দিন, আনিছ, মোক্তার হোসেন শাহাপরান,রনি মোল্লা প্রমূখ।