জাগো সোনারগাঁও২৪৪.কম
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন কংকা এসি কোম্পানির সংলগ্ন Spicy inn Restaurant & Café (স্পাইসি ইন রেস্টুরেন্ট এন্ড ক্যাফের জমকালো আয়োজন ও ইফতার ও দোয়া মোনাজাতের মাধ্যমে শুভ সূচনা হয়।
মঙ্গলবার ১০ মার্চ ২০ রমজান বিকেলে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিলের মাধ্য দিয়ে সোনারগাঁয়ে ঢাকা - চট্টগ্রাম মহাসড়কের কংকা ফ্যাক্টরি সংলগ্ন এলাকায় অবস্থিত মনোমুগ্ধকর পরিবেশে চায়নিজ ও আধুনিক বাংলা গুনগতামান সম্পন্ন খাবারের অন্যতম একটি রেস্টুরেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার আফজাল হোসেনের পরিচালনায় এ রেস্টুরেন্টটি উদ্বোধন করা হয়।
এ সময় তিনি বলেন, পরিস্কার পরিচ্ছন্ন ও মনোরম পরিবেশে সোনারগাঁয়ে সততার সহিত খাবারের রেস্টুরেন্টের উদ্বোধন করেছি। আপনারা সকলে দোয়া করবেন। আমরা যেনগুণগত - মানসম্মত খাবার ও মনোরম পরিবেশে সৎ এবং সততার সাথে মহাসড়কের যাত্রীদের সেবাসহ এলাকাবাসীর সেবা করে যেতে পারি। ব্যবসায় আমাদের মুখ্য উদ্দেশ্য নয় সৎ এবং সততার সাথে মানুষের সেবা করাই আমাদের লক্ষ্য উদ্দেশ্য।
এই সময় উপস্থিত ছিলেন, স্পাইসি ইন ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের জমির মালিক হাফেজ মীর শাহাদাত হোসেন মোগরাপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল আলম, ৩ নং ওয়ার্ডের মেম্বার আবু জাহের, পিরোজপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান,
৮ নং ওয়ার্ড মেম্বার আফজাল হোসেন সহ গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে উদ্বোধনীয় কাজ দোয়া মোনাজাতের মাধ্যমে সম্পন্ন হয়।