1. admin@jagosonargaon24.com : admin :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ধামরাইয়ে প্রকল্পের অর্জন, শিখন ও অভিজ্ঞতা বিনিময়: উপজেলা পর্যায়ে অংশীজন সন্মেলন বহিষ্কারাদেশ প্রত্যাহারে স্বপদে বহাল এমপি পুত্র সজীব মেঘনায় ট্রলার ডুবির ২দিন পর ৩ ভাই বোনের মরদেহ উদ্ধার, সোনারগাঁয়ে বিয়ের বাজার করে ফেরার পথে ট্রলার ডুবি নিখোঁজ ৪ নিহত ১ সোনারগাঁয়ে সাংবাদিকের ওপর হামলা, আহত ৭; থানায় অভিযোগ মেঘনায় গোসলে নেমে ৩ স্কুল ছাত্র নিখোঁজ মেঘনা গ্রুপের গাড়িতে অস্ত্র দেখিয়ে চাঁদা আদায়, ৭জনের নামে মামলা সোনারগাঁয়ে মাঠ পর্যায়ের স্বাস্থ্যসেবা জোরদারে মাসিক সমন্বয় সভা সোনারগাঁওয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে ভুয়া প্রত্যয়নপত্র দেওয়ার অভিযোগ সোনারগাঁওয়ে কিশোরী ধর্ষণের শিকার, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার

সোনারগাঁওয়ে ৫ শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ

জাগো সোনারগাঁও ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১০ বার পঠিত

জাগো সোনারগাঁও ২৪.কম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গা দখল করে গড়ে ওঠা ফলের দোকানসহ প্রায় ৫ শতাধিকের বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করেন সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন সরকার।

অভিযান সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিন ধরে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি মহাসড়কের পাশে সওজের জায়গা অবৈধভাবে দখল করে টংঘর ও বিভিন্ন স্থাপনা নির্মাণ করে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে ভাড়া দিয়ে আসছিলেন। এসব অবৈধ স্থাপনা থেকে তারা প্রতি মাসে লাখ লাখ টাকা আদায় করতেন বলে অভিযোগ রয়েছে।

অন্যদিকে, সওজের জায়গায় অবৈধ স্থাপনা গড়ে ওঠায় মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় মহাসড়কের সার্ভিস লেন ও ফিডার রোড সংকুচিত হয়ে প্রতিদিনই দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছিল। এতে চরম দুর্ভোগে পড়ছিলেন পথচারী ও যানবাহনের যাত্রীরা।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন সরকার বলেন, “মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় মহাসড়কের পাশে সওজের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা প্রায় ৫ শতাধিক এর বেশি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। দীর্ঘদিন ধরে দখল করে রাখা এসব স্থাপনার কারণে যানজটসহ নানা সমস্যা সৃষ্টি হচ্ছিল।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর