1. admin@jagosonargaon24.com : admin :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ধামরাইয়ে প্রকল্পের অর্জন, শিখন ও অভিজ্ঞতা বিনিময়: উপজেলা পর্যায়ে অংশীজন সন্মেলন বহিষ্কারাদেশ প্রত্যাহারে স্বপদে বহাল এমপি পুত্র সজীব মেঘনায় ট্রলার ডুবির ২দিন পর ৩ ভাই বোনের মরদেহ উদ্ধার, সোনারগাঁয়ে বিয়ের বাজার করে ফেরার পথে ট্রলার ডুবি নিখোঁজ ৪ নিহত ১ সোনারগাঁয়ে সাংবাদিকের ওপর হামলা, আহত ৭; থানায় অভিযোগ মেঘনায় গোসলে নেমে ৩ স্কুল ছাত্র নিখোঁজ মেঘনা গ্রুপের গাড়িতে অস্ত্র দেখিয়ে চাঁদা আদায়, ৭জনের নামে মামলা সোনারগাঁয়ে মাঠ পর্যায়ের স্বাস্থ্যসেবা জোরদারে মাসিক সমন্বয় সভা সোনারগাঁওয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে ভুয়া প্রত্যয়নপত্র দেওয়ার অভিযোগ সোনারগাঁওয়ে কিশোরী ধর্ষণের শিকার, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার

বহিষ্কারাদেশ প্রত্যাহারে স্বপদে বহাল এমপি পুত্র সজীব

জাগো সোনারগাঁও ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯২ বার পঠিত

জাগো সোনারগাঁও

নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীবের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্ব পদে বহাল করা হয়েছে।

​রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর শাখা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইতিপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের অভিযোগে খায়রুল ইসলাম সজীবকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে তার আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আজকের দিনে এই বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে পূর্বের পদে পুনর্বহাল করা হয়।

​যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

​যুবদল কেন্দ্রীয় কমিটির যৌথ সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূইয়ার স্বাক্ষরিত বার্তা প্রেরণে দলটির সভাপতি ও সাধারণ সম্পাদকের এই নির্দেশনার কথা নিশ্চিত করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর