1. admin@jagosonargaon24.com : admin :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ধামরাইয়ে প্রকল্পের অর্জন, শিখন ও অভিজ্ঞতা বিনিময়: উপজেলা পর্যায়ে অংশীজন সন্মেলন বহিষ্কারাদেশ প্রত্যাহারে স্বপদে বহাল এমপি পুত্র সজীব মেঘনায় ট্রলার ডুবির ২দিন পর ৩ ভাই বোনের মরদেহ উদ্ধার, সোনারগাঁয়ে বিয়ের বাজার করে ফেরার পথে ট্রলার ডুবি নিখোঁজ ৪ নিহত ১ সোনারগাঁয়ে সাংবাদিকের ওপর হামলা, আহত ৭; থানায় অভিযোগ মেঘনায় গোসলে নেমে ৩ স্কুল ছাত্র নিখোঁজ মেঘনা গ্রুপের গাড়িতে অস্ত্র দেখিয়ে চাঁদা আদায়, ৭জনের নামে মামলা সোনারগাঁয়ে মাঠ পর্যায়ের স্বাস্থ্যসেবা জোরদারে মাসিক সমন্বয় সভা সোনারগাঁওয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে ভুয়া প্রত্যয়নপত্র দেওয়ার অভিযোগ সোনারগাঁওয়ে কিশোরী ধর্ষণের শিকার, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার

সোনারগাঁওয়ে ১০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মোঃ আব্দুস সালাম সুজন
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৯ বার পঠিত

জাগো সোনারগাঁও

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. নাইম (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সোনারগাঁও থানা পুলিশ।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৫৫ মিনিটে সোনারগাঁ থানাধীন খাসনগর দিঘীরপাড় এলাকার মেসার্স নিলয় নিটিং ফ্যাক্টরির সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার নাইমের কাছ থেকে একটি নীল রঙের এয়ারটাইট জিপারের ভেতরে রাখা ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তিনি হাবিবপুর এলাকার মৃত ফালান মিস্ত্রির ছেলে।

নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএমের তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর মো. আনিসুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ আব্দুল বারিক জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে । মাদকসহ সব ধরনের অপরাধ দমনে সোনারগাঁ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর