1. admin@jagosonargaon24.com : admin :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ধামরাইয়ে প্রকল্পের অর্জন, শিখন ও অভিজ্ঞতা বিনিময়: উপজেলা পর্যায়ে অংশীজন সন্মেলন বহিষ্কারাদেশ প্রত্যাহারে স্বপদে বহাল এমপি পুত্র সজীব মেঘনায় ট্রলার ডুবির ২দিন পর ৩ ভাই বোনের মরদেহ উদ্ধার, সোনারগাঁয়ে বিয়ের বাজার করে ফেরার পথে ট্রলার ডুবি নিখোঁজ ৪ নিহত ১ সোনারগাঁয়ে সাংবাদিকের ওপর হামলা, আহত ৭; থানায় অভিযোগ মেঘনায় গোসলে নেমে ৩ স্কুল ছাত্র নিখোঁজ মেঘনা গ্রুপের গাড়িতে অস্ত্র দেখিয়ে চাঁদা আদায়, ৭জনের নামে মামলা সোনারগাঁয়ে মাঠ পর্যায়ের স্বাস্থ্যসেবা জোরদারে মাসিক সমন্বয় সভা সোনারগাঁওয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে ভুয়া প্রত্যয়নপত্র দেওয়ার অভিযোগ সোনারগাঁওয়ে কিশোরী ধর্ষণের শিকার, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার

সোনারগাঁওয়ে নগদের ডিস্ট্রিবিউশন হাউজে ডাকাতি

জাগো সোনারগাঁও ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ২ মে, ২০২৬
  • ২৫৭ বার পঠিত

জাগো সোনারগাঁও

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি নগদ ডিস্ট্রিবিউশন হাউসে ডাকাতির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জিম্মি করে নগদ অর্থ, স্মার্টফোন ও প্রায় এক কোটি টাকার ই-মানি লুট করে নিয়ে গেছে।

এ ঘটনায় শনিবার দুপুরে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেছেন প্রতিষ্ঠানের মালিক আল-আমিন।

অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মোগড়াপাড়া চৌরাস্তা এলাকার জালাল টাওয়ারের চতুর্থ তলায় অবস্থিত টি-এন্টারপ্রাইজের কার্যালয়ে ৮-১০ জনের একটি সশস্ত্র দল হানা দেয়। তাদের নেতৃত্বে ছিলেন প্রতিষ্ঠানের সাবেক ডিএসও রবিউল আউয়াল পিন্টু। এ সময় ডাকাতরা শটগান, পিস্তলসহ দেশীয় ধারালো অস্ত্র নিয়ে অফিসে প্রবেশ করে কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা চালায়।

প্রতিষ্ঠানের মালিক আল-আমিন জানান, হামলাকারীরা অতর্কিত আক্রমণের পর সবাইকে জিম্মি করে ক্যাশে থাকা ৭ লাখ টাকা, প্রায় ১ লাখ ৫ হাজার টাকা মূল্যের পাঁচটি স্মার্টফোন, সিসিটিভির ডিভিআরসহ গুরুত্বপূর্ণ মালামাল লুট করে নেয়। এছাড়া লুণ্ঠিত মোবাইলগুলোতে প্রায় ১ কোটি টাকার ই-মানি ব্যালেন্স ছিল বলে দাবি করেন তিনি।

ভুক্তভোগীদের অভিযোগ, হামলাকারী রবিউল আউয়াল পিন্টু একটি রাজনৈতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক। প্রভাব খাটিয়ে ডাকাতির পর মামলা করলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে তারা অভিযোগ করেন।

প্রতিষ্ঠানটির মালিকের দাবি, সাবেক কর্মচারী হিসেবে রবিউল আউয়াল পিন্টু আগে থেকেই প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ তথ্য জানতেন এবং পূর্বপরিকল্পিতভাবে এই ডাকাতির ঘটনা ঘটান।

সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মো. জামাল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে কাজ চলমান আছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর