
জাগো সোনারগাঁও ২৪.কম
নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় জযরামপুর যুবসমাজ কর্তৃক আয়োজিত ডিগবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
০৬ জুন শনিবার সন্ধ্যা ৭ টায় ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
সোনারগাঁও পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সোনারগাঁও পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী সাদিকুর রহমান সেন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরুষ্কার বিতরণ করেন, পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী শহিদ সরকার,
খেলার উদ্ধোধক ছিলেন বৈদ্যোর বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী নূরে এ ইয়াছিন নোবেল, এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ মোজাম্মেল হক, বাংলাদেশ প্রতিদিনের সোনারগাঁও প্রতিনিধি মাঝহারুল ইসলাম, কালবেলার প্রতিনিধি রুবেল মিয়া, বিএনপি নেতা মোশাররফ হোসেন প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে শহিদ সরকার বলেন,খেলাধুলা আমাদের সমাজের যুব সমাজকে ঐক্যবদ্ধ করে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। প্রতিটি এলাকায় ও মহল্লায় নিয়মিত খেলাধুলার আয়োজন করতে হবে। আমরা সব সময় সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে দেব।
সাদিকুর রহমান সেন্টু বলেন,প্রতিনিয়ত এ রকম খেলার আয়োজন হলে যুব সমাজ মাদকের থাবা থেকে রক্ষা পাবে। সুন্দর একটি আয়োজন করাতে আয়োজকদের সাধুবাদ জানায়।
খেলায় ০-১ গোলে ষোলপাড়া একাদশ জয়রামপুর যুব সংঘকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
এছাড়াও বন্ধু মহলের উদ্যাগে সোনারগাঁও পৌরসভার ৯নং ও ৮নং ওয়ার্ডের লিজেন্ড ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়েছে।
খেলায় ৯নং ওয়ার্ড বিজয়ী হয়।