1. admin@jagosonargaon24.com : admin :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পৌরসভার ৯ নং ওয়ার্ডের সাহাপুর গ্রামে জলাবদ্ধতা, জনগণের ক্ষোভ ধামরাইয়ে গ্রাম আদালত প্রকল্পের আওতায় ইউনিয়ন পর্যায়ে আসবাবপত্র বিতরণ সোনারগাঁওয়ে মোতালেব কমিশনারের মায়ের ইন্তেকাল সোনারগাঁওয়ে ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার ধামরাইয়ে গ্রাম আদালত বিষয়ক জনসচেতনতা তৈরিতে নাটিকা অনুষ্ঠিত মেঘনায় গোসলে নেমে ২ শিক্ষার্থীর মৃত্যু, ৪ ঘন্টা পর মরদেহ উদ্ধার সোনারগাঁওয়ে অযত্ন অবহেলায় পড়ে আছে শিশু পার্ক সোনারগাঁওয়ে প্রায় কোটি টাকার মোবাইল চুরি গ্রাম আদালতের সেবা সম্পর্কে জন- সচেতনতা বৃদ্ধিতে ক্যাম্পেইন অনুষ্ঠিত জয়রামপুর যুব সমাজের উদ্যোগে ডিগবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

উচ্চতর আদালত থেকে গ্রাম আদালতে এসে ন্যায়বিচার পেলেন আকলিমা

জাগো সোনারগাঁও ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১৯৫ বার পঠিত

জাগো সোনারগাঁও২৪.কম

উচ্চতর আদালত থেকে গ্রাম আদালতে এসে ন্যায়বিচার পেলেন আকলিমা আক্তার। (কেস স্টাডি) ঢাকা জেলায় ধামরাই উপজেলার ১০ নং সোমভাগ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের দেপাসাই গ্রামের মোঃ ফজলুল হক এর মেয়ে আকলিমা আক্তার বয়স ৩৬, পেশায় তিনি একজন গৃহিণী হলেও সংসারের পাশাপাশি অবসরে তিনি বাসায় সেলাই মেশিনের কাজ করেন জীবিকা নির্বাহ করেন। বিয়ে হয়েছে একই উপজেলার ১২ নং ধামরাই ইউনিয়নের ডেমরান গ্রামে। আকলিমার কোন ভাই না থাকার কারণে বিয়ের পর থেকেই তিনি বাবার বাড়িতে অবস্থান করেন, যেহেতু তার কোন ভাই নেই তাই তার এই দুর্বলতার সুযোগে প্রতিবেশী মোঃ আব্দুল আলীম (গং) জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে প্রায়ই বিভিন্ন ধরনের ঝামেলা সৃষ্টি করে আসছে। তারই ধারাবাহিকতায় গত ২৫- ১০-২০২৪ ইং তারিখে প্রতিবাদীগণ কোন কারন ছাড়াই আবেদনকারী আকলিমা আক্তারকে অকথ্য ভাষায় গালি- গালাজ ভয়-ভীতি ও হুমকি ধামকি প্রদান করেন। এক পর্যায়ে তাকে কিল ঘুষি লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম করে এবং তাকে হত্যার উদ্দেশ্যে লোহার রড দিয়ে স্বজোরে আঘাত করে তাকে রক্তাক্ত জখম করে। উক্ত ঘটনার পরিপেক্ষিতে আকলিমা আক্তার গত ৩০.১০-২০২৪ ইং তারিখে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। মামলা নং-সি আর ৬৭৭/২০২৪। পরবর্তীতে উচ্চতর আদালত দীর্ঘদিন শুনানির পর গত ৩০-৬-২০২৫ ইং তারিখে একটি আদেশের মাধ্যমে উক্ত মামলাটি গ্রাম আদালতে প্রেরণ করার নির্দেশ প্রদান করেন। গ্রাম আদালত মামলাটি গত ২৬-১১-২০২৫ ইং তারিখে ২ নং মামলা রেজিস্টারে নথিভুক্ত করে উভয় পক্ষকে নোটিশের মাধ্যমে নির্ধারিত দিনে ইউপিতে হাজির হওয়ার নির্দেশ প্রদান করেন। যথাসময়ে উভয়পক্ষ ইউপিতে উপস্থিত হয়। প্রতিবাদীগণ সকলের উপস্থিতিতে উক্ত ঘটনার শুভকামনা দুঃখ প্রকাশ করে ক্ষমা প্রার্থনা করেন জন্য অনুতপ্ত হয়ে দুঃখ প্রকাশ করে ক্ষমা প্রার্থনা করেন এবং আবেদন কারীকে ক্ষতিপূরণ বাবদ নগদ ৩৫ (পয়ত্রিশ) হাজার টাকা প্রদানের প্রস্তাব করিলে আকলিমা আক্তার মানবিক কারনে পুনর্মিলনের উদ্দেশ্যে সামাজিক দিক বিবেচনায় উক্ত প্রস্তাবে রাজি হলে গ্রাম আদালতে স্বাক্ষী সহ উভয় পক্ষের স্বাক্ষরিত একটি লিখিত আপস নামা গ্রহণ পূর্বক উক্ত মামলাটি (বিধি-৩১)এ আপসে নিষ্পত্তি করা হয়।এতে উভয় পক্ষই গ্রাম আদালতের উপর সন্তুষ্টি প্রকাশ করেন ও এখন থেকে তারা মিলেমিশে বসবাস করার অঙ্গীকার প্রদান করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর