1. admin@jagosonargaon24.com : admin :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পৌরসভার ৯ নং ওয়ার্ডের সাহাপুর গ্রামে জলাবদ্ধতা, জনগণের ক্ষোভ ধামরাইয়ে গ্রাম আদালত প্রকল্পের আওতায় ইউনিয়ন পর্যায়ে আসবাবপত্র বিতরণ সোনারগাঁওয়ে মোতালেব কমিশনারের মায়ের ইন্তেকাল সোনারগাঁওয়ে ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার ধামরাইয়ে গ্রাম আদালত বিষয়ক জনসচেতনতা তৈরিতে নাটিকা অনুষ্ঠিত মেঘনায় গোসলে নেমে ২ শিক্ষার্থীর মৃত্যু, ৪ ঘন্টা পর মরদেহ উদ্ধার সোনারগাঁওয়ে অযত্ন অবহেলায় পড়ে আছে শিশু পার্ক সোনারগাঁওয়ে প্রায় কোটি টাকার মোবাইল চুরি গ্রাম আদালতের সেবা সম্পর্কে জন- সচেতনতা বৃদ্ধিতে ক্যাম্পেইন অনুষ্ঠিত জয়রামপুর যুব সমাজের উদ্যোগে ডিগবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

পৌরসভার ৯ নং ওয়ার্ডের সাহাপুর গ্রামে জলাবদ্ধতা, জনগণের ক্ষোভ

জাগো সোনারগাঁও ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ৬৮ বার পঠিত

জাগো সোনারগাঁও
একদিনের টানা বৃষ্টি কিংবা সামান্য ভারী বর্ষণ হলেই নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাহাপুর এলাকায় তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে গোয়ালপাড়া, নয়াপাড়া, জেলেপাড়াসহ আশপাশের কয়েকটি গ্রামের হাজারো মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।

এলাকাবাসীর অভিযোগ, এটি তাদের চলাচলের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক হলেও দীর্ঘদিন ধরে কার্যকর পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় প্রতি বর্ষা মৌসুমেই একই ভোগান্তি পোহাতে হচ্ছে। সামান্য বৃষ্টিতেই রাস্তাঘাট পানিতে তলিয়ে যায় এবং অনেক বাড়িঘরে পানি ঢুকে পড়ে।

স্থানীয়দের দাবি, অপরিকল্পিত নগরায়নের কারণে আশপাশের পুকুর-ডোবা ভরাট হয়ে যাওয়ায় প্রাকৃতিক পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে। ফলে বৃষ্টির পানি দ্রুত নেমে যেতে পারে না এবং দীর্ঘ সময় জলাবদ্ধতা স্থায়ী থাকে।

জলাবদ্ধতার কারণে অনেক বাড়িতে বিষাক্ত সাপ, ব্যাঙসহ বিভিন্ন ধরনের প্রাণী ঢুকে পড়ছে। অনেক পরিবারের রান্নাঘর পানিতে তলিয়ে যাওয়ায় রান্নাবান্নাও ব্যাহত হচ্ছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শিশু, বৃদ্ধ ও নারীরা।

এ বিষয়ে সোনারগাঁও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী ফারুক আহমেদ বলেন, “সাহাপুর এলাকার মানুষের দীর্ঘদিনের এই দুর্ভোগ দ্রুত নিরসনে আমি সোনারগাঁও পৌর প্রশাসন ও উপজেলা প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি। অতি দ্রুত কার্যকর পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ এবং একটি টেকসই ড্রেন নির্মাণের উদ্যোগ নেওয়া হোক, যাতে সাধারণ মানুষ স্বস্তির সঙ্গে চলাচল করতে পারেন।”

এছাড়াও সাহাপুর গ্রামের রনজিত বর্মন নামের এক ব্যবসায়ী ক্ষোভের সাথে বলেন, আমরা শুধু নামেই পৌরসভার নাগরিক, কিন্তু কোন প্রকার সুযোগ সুবিধা পেলাম না, রাস্তা ঘাটের বেহাল দশা, একটু বৃষ্টিতেই পানি জমে থাকে, ড্রেনেজ ব্যবস্থা নেই,তাই সরকারের কাছে অনুরোধ আমাদের দিকে একটু নজর দিন, আমরা নিয়মিত পৌরকর দেই, তাহলে পৌরসভার নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছি কেন?

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর