1. admin@jagosonargaon24.com : admin :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পৌরসভার ৯ নং ওয়ার্ডের সাহাপুর গ্রামে জলাবদ্ধতা, জনগণের ক্ষোভ ধামরাইয়ে গ্রাম আদালত প্রকল্পের আওতায় ইউনিয়ন পর্যায়ে আসবাবপত্র বিতরণ সোনারগাঁওয়ে মোতালেব কমিশনারের মায়ের ইন্তেকাল সোনারগাঁওয়ে ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার ধামরাইয়ে গ্রাম আদালত বিষয়ক জনসচেতনতা তৈরিতে নাটিকা অনুষ্ঠিত মেঘনায় গোসলে নেমে ২ শিক্ষার্থীর মৃত্যু, ৪ ঘন্টা পর মরদেহ উদ্ধার সোনারগাঁওয়ে অযত্ন অবহেলায় পড়ে আছে শিশু পার্ক সোনারগাঁওয়ে প্রায় কোটি টাকার মোবাইল চুরি গ্রাম আদালতের সেবা সম্পর্কে জন- সচেতনতা বৃদ্ধিতে ক্যাম্পেইন অনুষ্ঠিত জয়রামপুর যুব সমাজের উদ্যোগে ডিগবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ধামরাইয়ে গ্রাম আদালত বিষয়ক জনসচেতনতা তৈরিতে নাটিকা অনুষ্ঠিত

জাগো সোনারগাঁও ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ১১০ বার পঠিত

জাগো সোনারগাঁও ২৪.কম

গ্রাম আদালত বিষয়ে জন-সচেতনতা বৃদ্ধিতে সানোড়া ইউনিয়নে নাটিকা অনুষ্ঠিত হয়েছে ।

গ্রাম আদালতের কার্যক্রম ও সেবা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তি ব্যবস্থাকে আরও জনপ্রিয় করে তুলতে ধামরাই উপজেলার সানোড়া ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত বিষয়ক (নাটিকা) ভিডিও শো অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জনাব মোঃ আইয়ুব আলী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয় করণ ৩য় পর্যায় প্রকল্পের উপজেলা সমন্বয়কারী জনাব মোঃ জসিম উদ্দিন মোল্লা।

ভিডিও শোতে ‘বাড়ির পাশে গ্রাম আদালত শীর্ষক জন-সচেতনতামূলক নাটিকা প্রদর্শন করা হয়। নাটকের মাধ্যমে স্থানীয় বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের ভূমিকা, বিচার প্রক্রিয়ার সহজতা, অল্প সময়ে-স্বল্প ব্যয়ে ন্যায় বিচার প্রাপ্তির সুযোগ এবং সামাজিক সম্প্রীতি রক্ষায় গ্রাম আদালতের গুরুত্ব তুলে ধরা হয়। উপস্থিত দর্শকরা আগ্রহের সঙ্গে নাটকটি উপভোগ করেন এবং গ্রাম আদালত সম্পর্কে বাস্তবধর্মী ধারণা লাভ করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সকল সদস্য বৃন্দ, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা জনাব মোঃ মোশারফ হোসেন, জনাব মোঃ রুবেল আহমেদ,স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, ইমাম, পুরোহিত এবং গন্য-মান্য ব্যক্তি, সানোড়া বাজারের ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সহ ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশবৃন্দ।

বক্তারা বলেন, গ্রাম আদালত স্থানীয় পর্যায়ে জনগণের জন্য একটি সহজ, দ্রুত ও কার্যকর বিচার ব্যবস্থা। এ ধরনের ভিডিও শো ও জন-সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাবে এবং স্থানীয় বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের গুরুত্ব আরও বাড়বে।
স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ গ্রাম আদালতের সেবা জনগণের আরও কাছাকাছি পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর