1. admin@jagosonargaon24.com : admin :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পৌরসভার ৯ নং ওয়ার্ডের সাহাপুর গ্রামে জলাবদ্ধতা, জনগণের ক্ষোভ ধামরাইয়ে গ্রাম আদালত প্রকল্পের আওতায় ইউনিয়ন পর্যায়ে আসবাবপত্র বিতরণ সোনারগাঁওয়ে মোতালেব কমিশনারের মায়ের ইন্তেকাল সোনারগাঁওয়ে ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার ধামরাইয়ে গ্রাম আদালত বিষয়ক জনসচেতনতা তৈরিতে নাটিকা অনুষ্ঠিত মেঘনায় গোসলে নেমে ২ শিক্ষার্থীর মৃত্যু, ৪ ঘন্টা পর মরদেহ উদ্ধার সোনারগাঁওয়ে অযত্ন অবহেলায় পড়ে আছে শিশু পার্ক সোনারগাঁওয়ে প্রায় কোটি টাকার মোবাইল চুরি গ্রাম আদালতের সেবা সম্পর্কে জন- সচেতনতা বৃদ্ধিতে ক্যাম্পেইন অনুষ্ঠিত জয়রামপুর যুব সমাজের উদ্যোগে ডিগবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

চাঁদাবাজ ,মাদক ব্যবসায়ী ও ভূমিদস্যুদের ঠাঁই হবে না- নবনির্বাচিত এমপি মান্নান

জাগো সোনারগাঁও ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৭ বার পঠিত

জাগো সোনারগাঁও ২৪.কম

চাঁদাবাজ ,মাদক ব্যবসায়ী ও ভূমিদস্যুদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কার্যকর করার ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ-০৩ সোনারগাঁ- সিদ্ধিরগঞ্জ আসনের নবনির্বাচিত এমপি আজহারুল ইসলাম মান্নান।

তিনি আরও বলেন, মাননীয় প্রধান মন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুয়ায়ী সারাদেশে সন্ত্রাসীদের কোন জায়গা হবে না। আজ থেকেই সোনারগাঁ – সিদ্ধিরগঞ্জ আসনে কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হবে না।

সোমবার ২৩ ফেব্রুয়ারি সকালে সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত এর সভাপতিত্বে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের কর্মকর্তা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

এমপি মান্নান বলেন, সোনারগাঁ – সিদ্ধিরগঞ্জ হবে একটি আধুনিক , পরিকল্পিত ও নাগরিক সুযোগ সুবিধা সম্পন্ন একটি এলাকা। জনগণের কাছে সেবা পৌছে দেওয়াই হবে আামাদের নতুন সরকারের প্রধান কাজ। সবাইকে আন্তরিক হয়ে কাজ করার জন্য আহবান জানান তিনি।

মতবিনিময় সভা শেষে অসহায ও দুস্থদের ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ১১ টি পরিবারকে গৃহ নির্মাণ সামগ্রী ঢেউটিন ও গৃহ নির্মাণ মুজরির জন্য চেক তুলে দেন। এছাড়াও ভবিষ্যতে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মহিবুউল্লাহ , উপজেলা বিএনপির সিনিয়র সহ- সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সোনারগাঁও পৌর বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, জেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহবায়ক খায়রুল ইসলাম সজিব, পৌর বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সেন্টু ও সোনারগাঁ থানা বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর