1. admin@jagosonargaon24.com : admin :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পৌরসভার ৯ নং ওয়ার্ডের সাহাপুর গ্রামে জলাবদ্ধতা, জনগণের ক্ষোভ ধামরাইয়ে গ্রাম আদালত প্রকল্পের আওতায় ইউনিয়ন পর্যায়ে আসবাবপত্র বিতরণ সোনারগাঁওয়ে মোতালেব কমিশনারের মায়ের ইন্তেকাল সোনারগাঁওয়ে ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার ধামরাইয়ে গ্রাম আদালত বিষয়ক জনসচেতনতা তৈরিতে নাটিকা অনুষ্ঠিত মেঘনায় গোসলে নেমে ২ শিক্ষার্থীর মৃত্যু, ৪ ঘন্টা পর মরদেহ উদ্ধার সোনারগাঁওয়ে অযত্ন অবহেলায় পড়ে আছে শিশু পার্ক সোনারগাঁওয়ে প্রায় কোটি টাকার মোবাইল চুরি গ্রাম আদালতের সেবা সম্পর্কে জন- সচেতনতা বৃদ্ধিতে ক্যাম্পেইন অনুষ্ঠিত জয়রামপুর যুব সমাজের উদ্যোগে ডিগবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট থেকে নারায়ণগঞ্জ-৩ আসনে নির্বাচন করবে খোকা

জাগো সোনারগাঁও ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৩৮ বার পঠিত

জাগো সোনারগাঁও২৪.কম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টি (একাংশ) ও জেপির নেতৃত্বে আত্মপ্রকাশ করা নির্বাচনী জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (NDF) ১৩২ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে।

ঘোষিত তালিকা অনুযায়ী, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।
জোট নেতারা জানিয়েছেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট নির্বাচনে অংশ নিচ্ছে। ঘোষিত প্রার্থীরা নিজ নিজ এলাকায় সংগঠনকে শক্তিশালী করা ও ভোটারদের কাছে জোটের বার্তা পৌঁছে দিতে মাঠপর্যায়ে কাজ শুরু করবেন বলেও জানানো হয়।
উল্লেখ্য, লিয়াকত হোসেন খোকা এর আগেও নারায়ণগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য হিসেবে দুইবার দায়িত্ব পালন করেছেন এবং এলাকায় একজন পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর