1. admin@jagosonargaon24.com : admin :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পৌরসভার ৯ নং ওয়ার্ডের সাহাপুর গ্রামে জলাবদ্ধতা, জনগণের ক্ষোভ ধামরাইয়ে গ্রাম আদালত প্রকল্পের আওতায় ইউনিয়ন পর্যায়ে আসবাবপত্র বিতরণ সোনারগাঁওয়ে মোতালেব কমিশনারের মায়ের ইন্তেকাল সোনারগাঁওয়ে ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার ধামরাইয়ে গ্রাম আদালত বিষয়ক জনসচেতনতা তৈরিতে নাটিকা অনুষ্ঠিত মেঘনায় গোসলে নেমে ২ শিক্ষার্থীর মৃত্যু, ৪ ঘন্টা পর মরদেহ উদ্ধার সোনারগাঁওয়ে অযত্ন অবহেলায় পড়ে আছে শিশু পার্ক সোনারগাঁওয়ে প্রায় কোটি টাকার মোবাইল চুরি গ্রাম আদালতের সেবা সম্পর্কে জন- সচেতনতা বৃদ্ধিতে ক্যাম্পেইন অনুষ্ঠিত জয়রামপুর যুব সমাজের উদ্যোগে ডিগবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও কুরআন তেলওয়াত অনুষ্ঠিত

জাগো সোনারগাঁও ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১৭৪ বার পঠিত

জাগো সোনারগাঁও২৪.কম

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় সোনারগাঁয়ের তাহেরপুর মাদ্রাসায় দোয়া মাহফিল ও পবিত্র কুরআন খতম অনুষ্ঠিত হয়েছে।

৩০ নভেম্বর রবিবার বাদ জোহর নামাজের পর উপজেলার পিরোজপুর ইউনিয়নের তাহেরপুর মাদরাসার শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এই দোয়া মাহফিলের আয়োজন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার আবু জাফর,ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল,পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিক,পৌর যুবদলের সাবেক সভাপতি ফারুক আহমেদ তপন,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নুরে ইয়াসিন নোবেল প্রমুখ।

আয়োজিত কর্মসূচিতে বক্তারা বলেন বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার দ্রুত উন্নতি এবং দীর্ঘায়ু কামনা করে দেশবাসীর কাছে দোয়ার আহ্বান জানান। এ সময় জাতীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা শান্তিপূর্ণভাবে দোয়া মাহফিল সম্পন্ন হওয়ার জন্য অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দোয়া পরিচালনা করেন মাওলানা ইব্রাহিম, ও কুরআন খতম শেষে অসহায় মানুষের মধ্যে তবারক বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর