
জাগো সোনারগাঁও
মাদকের অভয়ারণ্য সৃষ্টি হয়েছে সোনারগাঁয়ে আমাদের সবার মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, মাদকের সিন্ডিকেট ভেঙ্গে দিতে হবে।গডফাদার ও সেল্টারদাতাদের কে জনসম্মুখে নিয়ে আসতে হবে,এক বিবৃতিতে এসব কথা বলেন অধ্যাপক ইকবাল হোসেন ভূইয়া। সাম্প্রতিক সময়ে কয়েক জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। শুধু মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না—পুরো সিন্ডিকেট ভেঙে দিতে হবে প্রশাসনকে।
তিনি অারও বলেন, কাদের আশ্রয়ে মাদকের অভয়ারণ্য তৈরি হয়েছে, পুরো সিন্ডিকেটের তালিকা প্রকাশ করে আইনের আওতায় আনতে হবে প্রশাসনকে।
মাদকে না বলুন। সামাজিকভাবে মাদক রুখে দাঁড়ান।
—প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া
চেয়ারম্যান সোনারগাঁও সিদ্ধিরগঞ্জ উন্নয়ন ফোরাম