1. admin@jagosonargaon24.com : admin :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পৌরসভার ৯ নং ওয়ার্ডের সাহাপুর গ্রামে জলাবদ্ধতা, জনগণের ক্ষোভ ধামরাইয়ে গ্রাম আদালত প্রকল্পের আওতায় ইউনিয়ন পর্যায়ে আসবাবপত্র বিতরণ সোনারগাঁওয়ে মোতালেব কমিশনারের মায়ের ইন্তেকাল সোনারগাঁওয়ে ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার ধামরাইয়ে গ্রাম আদালত বিষয়ক জনসচেতনতা তৈরিতে নাটিকা অনুষ্ঠিত মেঘনায় গোসলে নেমে ২ শিক্ষার্থীর মৃত্যু, ৪ ঘন্টা পর মরদেহ উদ্ধার সোনারগাঁওয়ে অযত্ন অবহেলায় পড়ে আছে শিশু পার্ক সোনারগাঁওয়ে প্রায় কোটি টাকার মোবাইল চুরি গ্রাম আদালতের সেবা সম্পর্কে জন- সচেতনতা বৃদ্ধিতে ক্যাম্পেইন অনুষ্ঠিত জয়রামপুর যুব সমাজের উদ্যোগে ডিগবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

সাজেদা ফাউন্ডেশনের উদ্যাগে বিনামূল্যে চক্ষু চিকিৎসার ক্যাম্পেইন অনুষ্ঠিত

জাগো সোনারগাঁও ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ২২১ বার পঠিত

জাগো সোনারগাঁও২৪.কম

নারায়ণগঞ্জের সোনারগাঁযে সাজেদা ফাউন্ডেশন ও ভিশন স্প্রিং এর পক্ষ থেকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চশমা বিতরণ কর্মসূচি পরিচালনা করা হয়েছে।
১৩ নভেম্বর বৃহস্পতিবার সোনারগাঁও পৌরসভার ৯নং ওয়ার্ডে এই চক্ষু চিকিৎসার কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

এ সময় প্রায় ২০০ রোগীকে বিনামূল্যে চক্ষু পরিক্ষা করে চিকিৎসা দেওয়া হয়। সাজেদা ফাউন্ডেশনের সোনারগাঁ শাখার প্রোগ্রাম অফিসার দিদার আলম ও এস.এস.বি ফারিয়া ইসলামের সার্বিক তত্ত্বাবধায়নে এই প্রোগ্রাম পরিচালনা করা হয়।

অগ্নিবীনা যুব ও ক্রীড়া সংঘের সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে উপস্তিত ছিলেন অগ্নিবীনা ক্রীড়া ও যুব সংঘের সভাপতি সামছুজোহা রাসেল, জাগো সোনারগাঁও ২৪.কমের সম্পাদক ও দৈনিক সমকালীন কাগজের সোনারগাঁ প্রতিনিধি মোঃ আব্দুস সালাম সুজন,অগ্নিবীনা যুব ও ক্রীড়া সংঘের সিনিয়র সভাপতি আমিনউদ্দিন, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন , সদস্য মোঃ বদরুল আলম বদুন, আমির প্রধান,আনিস উদ জামান, ইসমাইল হোসেন প্রমূখ।

এ সময় অগ্নিবীনা ক্রীড়া ও যুব সংঘের সভাপতি সামছুজোহা রাসেল বলেন, চক্ষু আমাদের দেহের গুরুত্বপূর্ন একটি অঙ্গ। যথাসময়ে এর সঠিক চিকিৎসা না করালে এই মূল্যবান সম্পদটি ক্ষতিগ্রস্থ হতে পারে। সাজেদা ফাউন্ডেশন আমাদের ঘরে ঘরে মা বোনদের ও বয়স্ত মানুষদের কথা ভেবে এলাকাভিত্তিক এই প্রোগ্রাম পরিচালনা করছেন। তাদের এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানাই।

মোঃ আব্দুস সালাম সুজন বলেন, এরকম একটি সেবা আমাদের দ্বারপ্রান্তে পৌছে দেওয়ার জন্য সাজেদা ফাউন্ডেশনের সবাইকে আন্তিরক কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে দুস্থ ও অসহায় মানুষের চক্ষু চিকিৎসা বিনামূল্যে ঘরে ঘরে পৌছানোর জন্য সাজেদা ফাউন্ডেশনের পরিচালককে বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। চোখের প্রতি আমাদের সবার আরও যত্নশীল হওয়া দরকার। আমরা অনেক সময় অলসতা করে চোখের ডাক্তার দেখাতে যাইনা। যা পরর্তীতে বড় ধরনের সমস্যা সৃষ্টি করে।

সাজেদা ফাউন্ডেশনের সোনারগাঁ শাখার প্রোগ্রাম অফিসার দিদার আলম বলেন, আমাদের এই বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও চশমা বিতরণ কর্মসূচি সোনারগাঁয়ের বিভিন্ন গ্রামে চলমান থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর