
জাগো সোনারগাঁও ২৪.কম
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আ. ন. ম বাহাউল হক (৮০) মারা গেছেন। ২৪ এপ্রিল সকাল ৮.১০ মিনিটে তিনি নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন।
সাবেক এমপি বাহাউল হকের মৃত্যুতে শোক জানিয়েছেন বালুয়াকান্দী ডা.আবদুল গফফার স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক রেজওয়ানুল হক টিটু।তিনি বলেন রাজনৈতিক, সামাজিক ক্ষেত্রে সোনারগাঁওয়ে তার অবদান অপরিসীম। তিনি আমাদের মনে থাকবে আজীবন। তিনি একাধারে সমাজসেবক ও বর্ষীয়ান রাজনীতিবিদ ছিলেন। সোনারগাঁওয়ে শিক্ষাক্ষেত্রে তার অবদান অনস্বীকার্য।
মৃত্যুকালে এক ভাই, ভাতিজা, ভাগিনা-ভাগনি পরিবার-পরিজন, অসংখ্য গুণগ্রাহী ও রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন তিনি। তার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে।
জানা গেছে, শুক্রবার বাদ জুম্মা জাতীয় মসজিদ বায়তুল মোকারম প্রাঙ্গণে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে রাজনৈতিক নেতারা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং তার শুভাকাঙ্ক্ষীরা অংশগ্রহণ করেন।