1. admin@jagosonargaon24.com : admin :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পৌরসভার ৯ নং ওয়ার্ডের সাহাপুর গ্রামে জলাবদ্ধতা, জনগণের ক্ষোভ ধামরাইয়ে গ্রাম আদালত প্রকল্পের আওতায় ইউনিয়ন পর্যায়ে আসবাবপত্র বিতরণ সোনারগাঁওয়ে মোতালেব কমিশনারের মায়ের ইন্তেকাল সোনারগাঁওয়ে ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার ধামরাইয়ে গ্রাম আদালত বিষয়ক জনসচেতনতা তৈরিতে নাটিকা অনুষ্ঠিত মেঘনায় গোসলে নেমে ২ শিক্ষার্থীর মৃত্যু, ৪ ঘন্টা পর মরদেহ উদ্ধার সোনারগাঁওয়ে অযত্ন অবহেলায় পড়ে আছে শিশু পার্ক সোনারগাঁওয়ে প্রায় কোটি টাকার মোবাইল চুরি গ্রাম আদালতের সেবা সম্পর্কে জন- সচেতনতা বৃদ্ধিতে ক্যাম্পেইন অনুষ্ঠিত জয়রামপুর যুব সমাজের উদ্যোগে ডিগবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক বাছেদের উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

জাগো সোনারগাঁও ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ২৩৩ বার পঠিত

জাগো সোনারগাঁও২৪.কম

নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক বাছেদ মিয়ার উদ্যোগে তিনবারের সফল প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

২৯ নভেম্বর বাদ এশা ভট্টপুর সিরাতুল মুস্তাকিম এতিমখানায় এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক বাছেদ মিয়া জাগো সোনারগাঁও ২৪.কম এর প্রতিনিধির সাথে মুঠোফোনে আলাপ-চারিতায় বলেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী ও বাংলাদেশের তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপোষহীন নেত্রী অসুস্থ। মহান আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থতা দান করুক।তাকে জনগণের সেবা করার সুযোগ দিক। তার জন্য বাংলাদেশের সব মানুষ দোয়া করছে। আল্লাহ যেন আমাদের নেত্রীকে দ্রুত সুস্থ করে দেয়।

মিলাদ মাহফিলে দোয়া পরিচালনা করেন অত্র মাদ্রাসা ও এতিমখানার প্রিন্সিপাল হাফেজ আরিফুর রহমান আরিফ।এসময় আরও উপস্থিত ছিলেন সিরাতুল মুস্তাকিম এতিমখানার শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা।

উল্লেখ্য, বেগম খালেদা জিয়া দীর্ঘদিন যাবৎ হৃদরোগ , ডায়াবেটিকস , লিভার সিরোসিস ,কিডনি জটিলতায় ভুগছেন। গত রবিবার শ্বাসকষ্ট দেখা দিলে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে যেকোন মুহুর্তে দেশের বাইরে নিয়ে যেতে হতে পারে। তাই এয়ার অ্যাম্বুলেন্স সহ যাবতীয় সক কিছু তৈরি করে রাখা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর