1. admin@jagosonargaon24.com : admin :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পৌরসভার ৯ নং ওয়ার্ডের সাহাপুর গ্রামে জলাবদ্ধতা, জনগণের ক্ষোভ ধামরাইয়ে গ্রাম আদালত প্রকল্পের আওতায় ইউনিয়ন পর্যায়ে আসবাবপত্র বিতরণ সোনারগাঁওয়ে মোতালেব কমিশনারের মায়ের ইন্তেকাল সোনারগাঁওয়ে ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার ধামরাইয়ে গ্রাম আদালত বিষয়ক জনসচেতনতা তৈরিতে নাটিকা অনুষ্ঠিত মেঘনায় গোসলে নেমে ২ শিক্ষার্থীর মৃত্যু, ৪ ঘন্টা পর মরদেহ উদ্ধার সোনারগাঁওয়ে অযত্ন অবহেলায় পড়ে আছে শিশু পার্ক সোনারগাঁওয়ে প্রায় কোটি টাকার মোবাইল চুরি গ্রাম আদালতের সেবা সম্পর্কে জন- সচেতনতা বৃদ্ধিতে ক্যাম্পেইন অনুষ্ঠিত জয়রামপুর যুব সমাজের উদ্যোগে ডিগবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

সোনারগাঁও পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী মোতালেব কমিশনার

জাগো সোনারগাঁও ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ১২৫ বার পঠিত

জাগো সোনারগাঁও ২৪.কম
পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সোনারগাঁও পৌরসভার মেয়র প্রার্থী ও সোনারগাঁও পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মোতালেব কমিশনার।

২৭ মে সকালে জাগো সোনারগাঁও প্রতিনিধিকে দেওয়া শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, সোনারগাঁও পৌরসভার সকল জনগনকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক। ঈদ আমাদের জীবনে নিয়ে আসে অনাবিল আনন্দ। পরিবার আত্মীয় স্বজন, বন্ধ- বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের সাথে ঈদ আনন্দ সবাই ভাগাভাগি করে থাকে। প্রতি বছরের ন্যায় এ বছরও সোনারগাঁও পৌরসভার সকল জনগন মিলেমিশে এক হয়ে ঈদের খুশি ভাগ করে নিতে পারে সেই দোয়া করি।
তিনি আরও বলেন, আমি একজন সাধারণ মানুষ। আপনাদের সন্তান, আমি যেন আগামীতে মেয়র হয়ে আপনাদের সেবায় নিজেকে বিলিয়ে দিতে পারি তার জন্য আপনাদের কাছে দোয়া চাই। আপনাদের সমর্থন ও ভালোবাসা চাই। আমি যদি আপনাদের ভোটে নির্বাচিত হয়ে মেয়র হতে পারি তাহলে আপনাদের সাথে নিয়ে সোনারগাঁও পৌরসভার সমস্যা গুলো খুঁজে খুঁজে বের করে সমাধান করবো। দীর্ঘদিন পৌরসভা নির্বাচন না হওয়ার কারণে এখানে সেবাপ্রার্থীদের অনেক সমস্যা হচ্ছে। এলাকার রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, নাগরিক সুবিধা সব কিছু স্থবির হয়ে আছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর