1. admin@jagosonargaon24.com : admin :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পৌরসভার ৯ নং ওয়ার্ডের সাহাপুর গ্রামে জলাবদ্ধতা, জনগণের ক্ষোভ ধামরাইয়ে গ্রাম আদালত প্রকল্পের আওতায় ইউনিয়ন পর্যায়ে আসবাবপত্র বিতরণ সোনারগাঁওয়ে মোতালেব কমিশনারের মায়ের ইন্তেকাল সোনারগাঁওয়ে ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার ধামরাইয়ে গ্রাম আদালত বিষয়ক জনসচেতনতা তৈরিতে নাটিকা অনুষ্ঠিত মেঘনায় গোসলে নেমে ২ শিক্ষার্থীর মৃত্যু, ৪ ঘন্টা পর মরদেহ উদ্ধার সোনারগাঁওয়ে অযত্ন অবহেলায় পড়ে আছে শিশু পার্ক সোনারগাঁওয়ে প্রায় কোটি টাকার মোবাইল চুরি গ্রাম আদালতের সেবা সম্পর্কে জন- সচেতনতা বৃদ্ধিতে ক্যাম্পেইন অনুষ্ঠিত জয়রামপুর যুব সমাজের উদ্যোগে ডিগবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

সোনারগাঁও পৌরবাসীদের ঈদ শুভেচ্ছা জানালেন কাউন্সিল পদপ্রার্থী ফারুক আহাম্মেদ

জাগো সোনারগাঁও ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ১৩৩ বার পঠিত

জাগো সোনারগাঁ
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সোনারগাঁ পৌরবাসীসহ দেশ ও প্রবাসে অবস্থানরত সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সোনারগাঁ পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এবং আগামী নির্বাচনে পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ফারুক আহমেদ।

এক শুভেচ্ছা বার্তায় ফারুক আহমেদ বলেন, ঈদুল আযহা আমাদের মাঝে ত্যাগের মহিমা ও ভ্রাতৃত্বের এক অনন্য শিক্ষা নিয়ে হাজির হয়। পশু কোরবানির মাধ্যমে আমরা যেন আমাদের ভেতরের অহংকার, হিংসা ও পঙ্কিলতাকে কোরবানি দিতে পারি। ত্যাগের এই মহান আদর্শকে ধারণ করে সমাজ থেকে অন্যায়, বৈষম্য দূর করে একটি সুখী ও সমৃদ্ধশালী সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, সোনারগাঁ পৌরসভার সাধারণ মানুষের সুখ-দুঃখে আমি সব সময় পাশে ছিলাম এবং আগামীতেও থাকব। বিশেষ করে আমার প্রিয় ওয়ার্ডের সম্মানিত নাগরিকদের নাগরিক সুবিধা নিশ্চিত করতে এবং তাদের সেবক হিসেবে কাজ করতে আমি আসন্ন নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী হয়েছি। পবিত্র এই আনন্দের দিনে আমি প্রতিটি পরিবারের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর