
জাগো সোনারগাঁও২৪.কম
আসন্ন পবিত্র ঈদুল ফিতরের উপলক্ষে সোনারগাঁও পৌরসভা বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ও সোনারগাঁও পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী বাছেদ মিয়া।
বাছেদ মিয়া এক অভিনন্দন বার্তায় জানায়, আর দু্ইদিন পরেই মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। মাহে রমজান শেষের দিকে। মহিমান্বিত আত্মশুদ্ধি ও সংযমের পর মুসলিম উম্মাহর দ্বারে সমাগত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। নতুন দিন, নতুন আশা, রাজনীতির মূল লক্ষ্য জনসেবা। ত্যাগের মহিমায় উদ্ভাসিত ঈদুল ফিতর ঈদুল ফিতরের শিক্ষা আমাদের ব্যক্তিগত ও জাতীয় জীবনে প্রতিফলিত হোক। এই উপলক্ষে সোনারগাঁও পৌরসভার ৯নং ওয়ার্ডের সকল শুভানুধ্যায়ী, নেতাকর্মী ও সর্বস্তরের জনগণকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।
জাগো সোনারগাঁও ২৪.কমের সাথে এক আলাপচারিতায় বাছেদ মিয়া বলেন, ধনী -গরীব ভেদাভেদ ভুলে আমরা সবাই একে অপরের পাশে দাড়াবো। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিব।
তিনি আরও বলেন সোনারগাঁও পৌরসভার ৯ নং ওয়ার্ড বাসিকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই এবং ৯ নং ওয়ার্ডকে একটি ডিজিটাল ওয়ার্ড হিসেবে রুপান্তরিত করার লক্ষ্যে আগামী দিনে আমাকে কাজ করার সুযোগ করে দিবেন, ন্যায়বিচার,ইনসাফ, নেশা মুক্ত সমাজ গঠন, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে কাজ করবো ইনশাল্লাহ।
গরিব দুঃখী মানুষের পক্ষে এবং ঈমানীর দায়িত্বে যাতে কাজ করে সকলের সাথে মিলেমিশে কাঁধে কাঁধ রেখে চলতে পারি এ ভালোবাসা যেন মৃত্যুর পরেও মানুষ আমাকে স্মরণ রাখে ওই পথ চিন্তা করে আমি আগামী দিনে জনগণের খেদমত করার সুযোগ চাচ্ছি।