
জাগো সোনারগাঁও ২৪.কম
সোনারগাঁওয়ে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সরকারী বরাদ্দকৃত ভিজিএফের চাল বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। ২৩ মে শনিবার সকাল ১১ টায় সোনারগাঁও পৌরসভার ৮নং ওয়ার্ড জয়রামপুর গ্রামে এ কার্ড বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সোনারগাঁও পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সেন্টু ৮নং ওয়ার্ডের নিম্নআয়ের মানুষের হাতে সরকার কর্তৃক বরাদ্দকৃত এ ভিজিএফ কার্ড তুলে দেন।
এ সময়ে উপস্থিত ছিলেন সাবেক জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক অমিত হাসান, সোনারগাঁও পৌরসভা যুবকদের নেতা রনি মোল্লা সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতা-কর্মী।
এটি মূলত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে একটি সামাজিক নিরাপত্তা কর্মসূচি, যার জন্য বিশেষ ‘ভিজিএফ খাত’ বা ত্রাণ বাজেট থেকে চালের বরাদ্দ দেওয়া হয়। সাধারণত ঈদ, দুর্গাপূজা বা অন্য কোনো উৎসব বা প্রাকৃতিক দুর্যোগের সময় দুস্থ ও অসহায় পরিবারের জন্য এই চাল সরবরাহ করা হয়।
কার্ড বিতরণ কালে সোনারগাঁও পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ন- সাধারণ সম্পাদক ও সোনারগাঁও পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী সাদিকুর রহমান সেন্টু বলেন, মাননীয় এমপি মহোদয়ের নির্দেশে যথাসময়ে আপনাদের হাতে ভিজিএফের চালের কার্ড তুলে দিলাম। প্রতিটি কার্ডধারী ১০ কেজি করে চাল পাবে।