1. admin@jagosonargaon24.com : admin :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পৌরসভার ৯ নং ওয়ার্ডের সাহাপুর গ্রামে জলাবদ্ধতা, জনগণের ক্ষোভ ধামরাইয়ে গ্রাম আদালত প্রকল্পের আওতায় ইউনিয়ন পর্যায়ে আসবাবপত্র বিতরণ সোনারগাঁওয়ে মোতালেব কমিশনারের মায়ের ইন্তেকাল সোনারগাঁওয়ে ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার ধামরাইয়ে গ্রাম আদালত বিষয়ক জনসচেতনতা তৈরিতে নাটিকা অনুষ্ঠিত মেঘনায় গোসলে নেমে ২ শিক্ষার্থীর মৃত্যু, ৪ ঘন্টা পর মরদেহ উদ্ধার সোনারগাঁওয়ে অযত্ন অবহেলায় পড়ে আছে শিশু পার্ক সোনারগাঁওয়ে প্রায় কোটি টাকার মোবাইল চুরি গ্রাম আদালতের সেবা সম্পর্কে জন- সচেতনতা বৃদ্ধিতে ক্যাম্পেইন অনুষ্ঠিত জয়রামপুর যুব সমাজের উদ্যোগে ডিগবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

সোনারগাঁও পৌরসভায় ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ

জাগো সোনারগাঁও ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ১৪৩ বার পঠিত

জাড়ো সোনারগাঁও২৪.কম

সোনারগাঁও পৌরসভায় দুস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। রোববার (১৫ মার্চ) দুপুরে পৌর ভবন প্রাঙ্গণে চাল বিতরণের সময় এই অনিয়মের অভিযোগ করেন চাল নিতে আসা দুস্থ ও হতদরিদ্ররা।

পৌর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসুচির আওতায় ৩০৮৫টি ভিজিএফ কার্ড সোনারগাঁও পৌর এলাকার দুস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে বিতরণ করা হয়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রত্যেক উপকারভোগীকে ১০ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও প্রতি ১০ কেজিতে দেওয়া হয়েছে, ৮ কেজি ৮৯০ গ্রাম, ৮ কেজি ৮০০ গ্রাম, ৯ কেজি ৪১০ গ্রাম, ৯ কেজি ২৩০ গ্রাম, ৯ কেজি ১৫০ গ্রাম ও ৯ কেজি ২৬০ গ্রাম চাল।

চাল নিতে আসা পৌর এলাকার দুস্থ ও হতদরিদ্র পরিবারের একাধিক ব্যক্তিরা জানান, ভাড়াটিয়ারা কার্ড পেলেও স্থানীয় গরীব যারা অনেকেই এই কার্ড পায়নি। মুখ দেখে দেখে কার্ড দেওয়া হয়েছে। সরকারী ভাবে আমাদের গরীবদের জন্য ১০ কেজি করে চাল বরাদ্দ থাকলেও আমরা পুরো ১০ কেজি পাইনি।

সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সোনারগাঁও পৌর প্রশাসক আসিফ আল জিনাত বলেন, চাল ১০ কেজি করে দেওয়ার কথা ১০ কেজিই দেওয়া
হয়েছে। এখনও কেউ অনিয়মের অভিযোগ করেনি। অভিযোগ প্রমানিত হলে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর