1. admin@jagosonargaon24.com : admin :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পৌরসভার ৯ নং ওয়ার্ডের সাহাপুর গ্রামে জলাবদ্ধতা, জনগণের ক্ষোভ ধামরাইয়ে গ্রাম আদালত প্রকল্পের আওতায় ইউনিয়ন পর্যায়ে আসবাবপত্র বিতরণ সোনারগাঁওয়ে মোতালেব কমিশনারের মায়ের ইন্তেকাল সোনারগাঁওয়ে ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার ধামরাইয়ে গ্রাম আদালত বিষয়ক জনসচেতনতা তৈরিতে নাটিকা অনুষ্ঠিত মেঘনায় গোসলে নেমে ২ শিক্ষার্থীর মৃত্যু, ৪ ঘন্টা পর মরদেহ উদ্ধার সোনারগাঁওয়ে অযত্ন অবহেলায় পড়ে আছে শিশু পার্ক সোনারগাঁওয়ে প্রায় কোটি টাকার মোবাইল চুরি গ্রাম আদালতের সেবা সম্পর্কে জন- সচেতনতা বৃদ্ধিতে ক্যাম্পেইন অনুষ্ঠিত জয়রামপুর যুব সমাজের উদ্যোগে ডিগবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

সোনারগাঁও পৌরসভায় সালাউদ্দিন আহমেদের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

জাগো সোনারগাঁও ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ১৫২ বার পঠিত

জাগো সোনারগাঁও২৪.কম

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার প্রবীণ বিএনপি নেতা হাজী সালাউদ্দিন আহমেদের উদ্যোগে নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (১৬ মার্চ) সকালে সোনারগাঁ পৌরসভার পুরান টিপরদী এলাকায় প্রায় ৪০০টি পরিবারের মাঝে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়। আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও নিম্ন আয়ের মানুষের মুখে হাসি ফোটাতে এ উদ্যোগ নেওয়া হয়।
ঈদ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ও সোনারগাঁ পৌর বিএনপি নেতা হারুন অর রশিদ মিঠু, ওমর ফারুক টিটু, যুবদল নেতা ওসমান গনি রিতু জসিমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এ সময় হারুন অর রশিদ মিঠু বলেন, সমাজের অসহায় ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই হাজী সালাউদ্দিন আহমেদ প্রতি বছর ঈদ উপলক্ষে অসহায় মানুষের মাঝে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
স্থানীয় সুবিধাভোগীরা এ ধরনের মানবিক উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর