1. admin@jagosonargaon24.com : admin :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পৌরসভার ৯ নং ওয়ার্ডের সাহাপুর গ্রামে জলাবদ্ধতা, জনগণের ক্ষোভ ধামরাইয়ে গ্রাম আদালত প্রকল্পের আওতায় ইউনিয়ন পর্যায়ে আসবাবপত্র বিতরণ সোনারগাঁওয়ে মোতালেব কমিশনারের মায়ের ইন্তেকাল সোনারগাঁওয়ে ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার ধামরাইয়ে গ্রাম আদালত বিষয়ক জনসচেতনতা তৈরিতে নাটিকা অনুষ্ঠিত মেঘনায় গোসলে নেমে ২ শিক্ষার্থীর মৃত্যু, ৪ ঘন্টা পর মরদেহ উদ্ধার সোনারগাঁওয়ে অযত্ন অবহেলায় পড়ে আছে শিশু পার্ক সোনারগাঁওয়ে প্রায় কোটি টাকার মোবাইল চুরি গ্রাম আদালতের সেবা সম্পর্কে জন- সচেতনতা বৃদ্ধিতে ক্যাম্পেইন অনুষ্ঠিত জয়রামপুর যুব সমাজের উদ্যোগে ডিগবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

সোনারগাঁয়ের ঐতিহাসিক স্থাপনা ঘুরে দেখলেন আমার দেশ পত্রিকার সম্পাদক

জাগো সোনারগাঁও ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ২০৫ বার পঠিত

জাগো সোনারগাঁও২৪.কম

দৈনিক আমার দেশ পত্রিকার মজলুম সম্পাদক মাহমুদুর রহমান গতকাল বুধবার সুলতান গিয়াস উদ্দিন আযম শাহ ও হযরত ইব্রাহিম দানেশ মান্দের সমাধি পরিদর্শন করেন। এসময় তিনি মোগল আমলের বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা ঘুরে দেখেন।
সকালে মাহমুদুর রহমান সোনারগাঁয়ের মোগরাপাড়া ইউনিয়নের ষোল্লপাড়া এলাকায় হযরত ইব্রাহিম দানেশ মান্দের সমাধিতে এসে পৌঁছালে দৈনিক আমার দেশ পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি ফজলে রাব্বী সোহেল মাহমুদুর রহমানকে ফুলের শুভেচছা জানান। এসময় সোনারগাঁও প্রেস ক্লাবের সহ-সভাপতি মুক্তার হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, দৈনিক আমার দেশ পাঠক মেলা সোনারগাঁ শাখার সভাপতি অধ্যাপক কবির মৃধা, সাধারণ সম্পাদক গাজী তানভির আহাম্মেদ রাজিব, সাংগঠনিক সম্পাদক আতা রাব্বী জুয়েল তাকে স্বাগত জানান। মাহমুদুর রহমানকে শুভেচ্ছা জানাতে এ সময় জমিরীয়া সামসুল উলুম মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা তাফাজ্জল হোসেন ফরিদী, সোনারগাঁয়ে কর্মরত সাংবাদিক মোঃ মনির হোসেন, মোকারম মামুন, কামরুল ইসলাম পাপ্পু, আশরাফুল আলম, সালাউদ্দিন, ইমরান হোসেন, শেখ ফরিদ, দীন ইসলাম অনিক, মঈন আল হোসাইন, ও আমার দেশ পাঠক মেলা সোনারগাঁ শাখার সদস্য আবিদ হাসান, জহিরুল ইসলাম রাসেল, মোঃ সজিব, মোঃ শাহীন, মোঃ শাহ কামাল উপস্থিত ছিলেন। এসময় মাহমুদুর রহমানের সাথে দৈনিক আমার দেশ পত্রিকার পরিচালক শাকিল ওয়াহেদ, সাহিত্য সম্পাদক মুহিম মাহফুজ সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর