1. admin@jagosonargaon24.com : admin :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পৌরসভার ৯ নং ওয়ার্ডের সাহাপুর গ্রামে জলাবদ্ধতা, জনগণের ক্ষোভ ধামরাইয়ে গ্রাম আদালত প্রকল্পের আওতায় ইউনিয়ন পর্যায়ে আসবাবপত্র বিতরণ সোনারগাঁওয়ে মোতালেব কমিশনারের মায়ের ইন্তেকাল সোনারগাঁওয়ে ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার ধামরাইয়ে গ্রাম আদালত বিষয়ক জনসচেতনতা তৈরিতে নাটিকা অনুষ্ঠিত মেঘনায় গোসলে নেমে ২ শিক্ষার্থীর মৃত্যু, ৪ ঘন্টা পর মরদেহ উদ্ধার সোনারগাঁওয়ে অযত্ন অবহেলায় পড়ে আছে শিশু পার্ক সোনারগাঁওয়ে প্রায় কোটি টাকার মোবাইল চুরি গ্রাম আদালতের সেবা সম্পর্কে জন- সচেতনতা বৃদ্ধিতে ক্যাম্পেইন অনুষ্ঠিত জয়রামপুর যুব সমাজের উদ্যোগে ডিগবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

সোনারগাঁয়ে আইন অমান্য করে গোলাম মোস্তফার নেতৃত্বে পূনরায় হামলা করার অভিযোগ

জাগো সোনারগাঁও ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ১১৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদন :
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এবার ফলজ ও ঔষধি গাছ কেটে তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পক্ষ থানায় নতুন করে লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগকারী মোঃ সুবেদ আলী মিয়া (৩০), পিতা- মৃত আব্দুর রহমান, মাতা- তাসলিমা বেগম, সাং- সিঙ্গার, ইউনিয়ন- সাদিপুর, থানা- সোনারগাঁ, জেলা- নারায়ণগঞ্জ জানান, গত ১৪ এপ্রিল দুপুর আনুমানিক ১:৩০ মিনিটের সময় বিবাদীরা সংঘবদ্ধ হয়ে তাদের জমিতে প্রবেশ করে বিভিন্ন ফলজ ও ঔষধি গাছ কেটে ফেলে। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।এ ঘটনায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন—১) মোঃ গোলাম মোস্তফা (৪০), পিতা- মোঃ মোমিন খলিফা,২) জসিম শিকার (৪০),৩) সাদ্দাম (৩০), পিতা- জহির আলী,৪) তাবুল (৩৫), পিতা- জালাল উদ্দিন,৫) আনোয়ার (৩০),৬) অস্মান (৩০),৭) আশিক হোসেন (৩০), পিতা- আলী হোসেন,সহ অজ্ঞাতনামা আরও ১০/১২ জন।সকলের ঠিকানা— সাং- সিঙ্গার, ইউনিয়ন- সাদিপুর, থানা- সোনারগাঁ, জেলা- নারায়ণগঞ্জ।ভুক্তভোগী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উক্ত জমি নিয়ে বিরোধ চলে আসছে এবং এ বিষয়ে পূর্বে একাধিক মামলা দায়ের করা হয়েছে, যা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।এর আগে একই বিবাদীদের বিরুদ্ধে হামলার ঘটনাও ঘটে। সে সময় ভুক্তভোগী পরিবারের আঃ রহিম, **সাহিদুর রহমান (ছোট ভাই)সহ আরও সদস্য আহত হন। অভিযোগ রয়েছে, ওই ঘটনায় বসতবাড়ি ভাঙচুর, লুটপাট ও ভয়ভীতি প্রদর্শন করা হয়।ভুক্তভোগীরা অভিযোগ করেন, মামলাগুলো চলমান থাকা সত্ত্বেও বিবাদীরা বারবার একই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে এবং তাদেরকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে।এ বিষয়ে সোনারগাঁ থানায় নতুন করে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ভুক্তভোগী পরিবার দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর