
জাগো সোনারগাঁও২৪.কম
বিএনপির ঘোষিত রাষ্ট্রীয় কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি জনগণের কাছে পৌঁছে দিতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) বিকেলে উপজেলার পিরোজপুর ইউপির চেঙ্গাকান্দী বালুর মাঠ এলাকায় পিরোজপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ আসনে মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান।
সম্পৃতি সমাবেশে সভাপতিত্ব করেন পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান ।
এসময় বক্তব্য রাখেন, সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম বিডি.আর, তাজুল ইসলাম সরকার, সোনারগাঁও পৌর বিএনপির সভাপতি মোঃ শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান, উপজেলা বিএনপি নেতা আলী আজগর, মোঃ মনিরুজ্জামান, সেলিম হোসেন দিপু, ডা. মিজানুর রহমান সহ পিরোজপুর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ ও স্থানীয় এলাকাবাসী।
প্রধান অতিথি আজহারুল ইসলাম মান্নান বলেন, দলের কঠিন সময়ে আমি নেতাকর্মীদের পাশে ছিলাম। তাই দল আমাকে মূল্যায়ন করেছে। এই মূল্যায়ন আসলে সোনারগাঁওবাসীর প্রতি আস্থার প্রতিফলন। ভবিষ্যতেও এলাকার মানুষের কল্যাণে পাশে থাকব। সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জের ঐক্যবদ্ধ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জ-৩ আসন আমরা জনগণকে উপহার দিতে চাই।
সমাবেশে ৩১ দফা বাস্তবায়নে জনগণকে সম্পৃক্ত করার আহ্বান জানানো তিনি।