
জাগো সোনারগাঁও২৪.কম
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ এর উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন, সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সোনারগাঁও উপজেলার বারদী ইউনিয়নের চরাঞ্চল ৬ নং ওয়ার্ডের নুনেরটেকে দোয়া মাহফিল এর আয়োজন করা হয়।
শুক্রবার (৫ ডিসেম্বর) বাদ জুমা বারদী ইউনিয়নের নুনেরটেক মাদ্রাসায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্রের মা। তাঁর সুস্থতা শুধু বিএনপি নয়, এই দেশের কোটি মানুষের প্রত্যাশা। বেগম জিয়া বাংলাদেশের প্রাণ, জাতির গণতন্ত্র সংগ্রামের প্রতীক। আমরা তাঁর দ্রুত আরোগ্য ও দেশের কল্যাণে আল্লাহর রহমত কামনা করছি।”
দোয়া মাহফিলে বক্তারা আরো বলেন, “দেশনেত্রী খালেদা জিয়া আজীবন গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করেছেন। তাঁর সুস্থতার জন্য দেশের প্রতিটি মানুষ দোয়া করছেন। তাই আজকের এই দোয়া মাহফিল বেগম জিয়ার প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও দায়িত্ববোধের প্রতীক।”
দোয়া মাহফিলে উপস্থিত সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনা করেন।
উক্ত অনুষ্ঠানে আব্দুল কাদির মেম্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নুরে ইয়াছিন নোবেল। আব্দুল কাদির সাবেক মেম্বার, ৬ নং ওয়ার্ড, বারদী ইউনিয়ন। মোহাম্মদ জিলানী সাবেক মেম্বার, মোহাম্মদ নাছির, মোহাম্মদ জসিম উদ্দিন, আব্দুর রহমান, আহসান উল্লাহ, মনির হোসেন, বাউল চান, মোহাম্মদ রুবেল, মোহাম্মদ শাহজালাল, আবুল কালাম, আবু সাঈদসহ যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।