
জাগো সোনারগাঁও২৪.কম
আর মাত্র কয়েকদিন বাকি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ এর। তাই পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় জমে উঠেছে নির্বাচনী প্রচার-প্রচারণা। ভোটারদের দরজায় দরজায় ভোট চাইছেন প্রার্থীরা। নারায়ণগঞ্জ -০৩ সোনারগাঁও- সিদ্ধিরগঞ্জ আসনে বেশ কয়েকজন হেবিওয়েট প্রার্থী নির্বাচনী লড়াইয়ে নমেছে। দলীয় ভাবে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নেমেছে অনেকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে দলীয় প্রতীক তুলে দেওয়া হয়েছে ত্যাগী নেতা ও বিগত ১৭ বছরের মাঠে থাকা ও নেতাকর্মীদের বিপদে আপদে কাছে থাকা সোনারগাঁ বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের হাতে। সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম ও আরেক সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গিয়াসউদ্দিন দলীয় শৃঙ্খলা ভেঙ্গে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোড়া ও ফুটবল প্রতীকে নির্বাচন করছেন। এদিকে বাংলাদেশ জামায়েতে ইসলামের দলীয় প্রার্থী অধ্যাপক ইকবাল হোসাইন ভুঁইয়া ১১ দলীয় সিদ্ধান্তের কারনে বাদ পড়লেও আবার দলীয় সিদ্ধান্তের পূর্নবিবেচনায় আবারও দাড়িপাল্লা প্রতীক বহাল থাকায় নির্বাচন করবেন। সব মিলিয়ে নারায়নগঞ্জ -০৩ সোনারগাঁও- সিদ্ধিরগঞ্জ আসনে একটি জমজমাট নির্বাচন হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সোনারগাঁও পৌরসভায় প্রতিদিন নেতা কর্মীদের ভোটারদের দ্বারে দ্বারে ভোট চাইতে দেখা গেছে। তবে প্রচার-প্রচারণায় এগিয়ে আছে ধানের শীষের প্রার্থী আজহারুল ইসলাম মান্নান। সোনারগাঁও ১০ টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ব্যাপক গনসংযোগ ও প্রচার-প্রচারনা করতে দেখা গেছে। আজহারুল ইসলাম মান্নানের নেতা কর্মীদের। সোনারগাঁও পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমানের সেন্টু ও সোনারগাঁও পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফারুক আহম্মেদের নেতৃত্বে প্রতিদিন ডোর টু ডোর ধানের শীষের জন্য ভোট চাইছে নেতা কর্মীরা। সোনারগাঁও পৌরসভার ৮ নং ওয়ার্ড ও ৯নং ওয়ার্ডের সাহাপুর, বানীনাথপুর, ভট্টপুর, বাড়ীরঘুভাঙ্গা, জয়রামপুর, গোবিন্দপুর, চক সোনারগাঁ, দত্তপাড়া, চক ভবনাথপুর সহ বেশ কয়েকটি গ্রামে দরজায় দরজায় গিয়ে ভোটারদের ফ্যামিলি কার্ড ,প্রতিবন্ধী কার্ড, কৃষককার্ড সহ বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া সহ বিভিন্ন প্রতিশ্রুতি দি”েছ। এছাড়াও আজহারুল ইসলাম মান্নান ধানের শীষ প্রতীকে ভোট দিলে এলাকার রাস্তা-ঘাট সহ অন্যন্যা সমস্যা গুলো সমাধানের চেষ্টা করবে বলেও প্রতিশ্রুতি দিয়ে যা”েছ । ভোটারও তাদের সমস্যার কথা ও এলাকার বিভিন্ন সমস্যার কথা নেতা-কর্মীদের কাছে তুলে ধরছে।