
জাগো সোনারগাঁও২৪.কম
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোগরাপাড়া ইউনিয়নের কামারপাড়ায় রিয়া মনি (২২) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত রিয়া মনি জামালপুরের হালিম মন্ডলের মেয়ে।
২৭ নভেম্বর সকাল ৯ টায় স্থানীয় লোকজনের মাধ্যমে জানতে পেয়ে সোনারগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
রিয়ামনির স্বামী আদিল (২৫) কে ঘটনাস্থল থেকে আটক করা হয়। তবে আদিল জানায় সে সকালে নাস্তা আনতে গিয়েছিল। এসে তার স্ত্রীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে।
আদিল গণমাধ্যমকে জানায় র্যাংগস আবাসিক ভবন সে গত ৮ বৎসর ধরে বসবাস করে। প্রায় ১ বছর আগে আদিল রিয়ামনিকে বিয়ে করে এই আবাসিক ভবনে বসবাস করছে। এই আবাসিক ভবনে তারা একাই বসবাস করছে। তবে আদিল জানায় রিয়া মনি তার দ্বিতীয় স্ত্রী। মনি আক্তার ছিলেন তার প্রথম স্ত্রী। দায়িত্বপ্রাপ্ত সিকিউরিটি গার্ডদের হত্যার বিষয়ে জানতে চাইলে তারা কেউ এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ অঞ্চল) ইমরান হোসেন গনমাধ্যমকে জাানয়, প্রাথমিক তদন্তে গৃহবধূ রিয়ামনিকে কুপিয়ে হত্যার প্রমান মিলেছে। সন্দেহভাজন হিসেবে নিহতের স্বামী আদিল (২৫) কে আটক করা হয়েছে। পরবর্তীতে তদন্ত করে বিস্তারিত জানানো হবে।