1. admin@jagosonargaon24.com : admin :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পৌরসভার ৯ নং ওয়ার্ডের সাহাপুর গ্রামে জলাবদ্ধতা, জনগণের ক্ষোভ ধামরাইয়ে গ্রাম আদালত প্রকল্পের আওতায় ইউনিয়ন পর্যায়ে আসবাবপত্র বিতরণ সোনারগাঁওয়ে মোতালেব কমিশনারের মায়ের ইন্তেকাল সোনারগাঁওয়ে ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার ধামরাইয়ে গ্রাম আদালত বিষয়ক জনসচেতনতা তৈরিতে নাটিকা অনুষ্ঠিত মেঘনায় গোসলে নেমে ২ শিক্ষার্থীর মৃত্যু, ৪ ঘন্টা পর মরদেহ উদ্ধার সোনারগাঁওয়ে অযত্ন অবহেলায় পড়ে আছে শিশু পার্ক সোনারগাঁওয়ে প্রায় কোটি টাকার মোবাইল চুরি গ্রাম আদালতের সেবা সম্পর্কে জন- সচেতনতা বৃদ্ধিতে ক্যাম্পেইন অনুষ্ঠিত জয়রামপুর যুব সমাজের উদ্যোগে ডিগবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

সোনারগাঁয়ে নারীদের নিয়ে “নারীদের কথা” উঠান বৈঠক

জাগো সোনারগাঁও ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ২৩৯ বার পঠিত

জাগো সোনারগাঁও২৪.কম
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নে লস্করবাড়ী এলাকায় তৃণমূল নারী সমাজের উদ্যোগে “নারীদের কথা” শীর্ষক এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে আয়োজিত এ উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল।

এসময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচির সংযোজনে “আগামীর অগ্রনায়ক” শীর্ষক বুকলেট বিতরণ ও গণসংযোগ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী পিয়ার হোসেন নয়ন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শফিক ভুইয়া,১ নং সদস্য এজাজ ভুইয়া,নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আলমগীর হোসেন,সাবেক সদস্য সোহেল আরমান,এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ মামুন, রফিকুল ইসলাম, শান্ত প্রধান, হোসেন মিয়া, স্বাধীন মোল্লা, হায়দার আলী, নাজমুল সাউদ প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন জামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা আক্তার হোসেন, শাহ আলম হাসু, সোহেল দেওয়ান,নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ফারুক হোসেন,ধর্ম সম্পাদক আবু সাউদ,সনমান্দী ইউনিয়ন যুবদলের ৩ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক নয়ন সরকার,সোনারগাঁও উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা বাবু,সোনারগাঁও সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম,সাদিপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি তানজিম আহমেদ সাইফুল,শাহ জালাল, রবিউল ইসলাম, সহ সাধারণ সম্পাদক সোহান সরকার, নাহিদ ইসলাম, এবং দফতর সম্পাদক আবিদ হোসেন।

বক্তারা নারীদের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং গণতান্ত্রিক আন্দোলনে নারীদের ভূমিকা আরও শক্তিশালী করার আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর