1. admin@jagosonargaon24.com : admin :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পৌরসভার ৯ নং ওয়ার্ডের সাহাপুর গ্রামে জলাবদ্ধতা, জনগণের ক্ষোভ ধামরাইয়ে গ্রাম আদালত প্রকল্পের আওতায় ইউনিয়ন পর্যায়ে আসবাবপত্র বিতরণ সোনারগাঁওয়ে মোতালেব কমিশনারের মায়ের ইন্তেকাল সোনারগাঁওয়ে ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার ধামরাইয়ে গ্রাম আদালত বিষয়ক জনসচেতনতা তৈরিতে নাটিকা অনুষ্ঠিত মেঘনায় গোসলে নেমে ২ শিক্ষার্থীর মৃত্যু, ৪ ঘন্টা পর মরদেহ উদ্ধার সোনারগাঁওয়ে অযত্ন অবহেলায় পড়ে আছে শিশু পার্ক সোনারগাঁওয়ে প্রায় কোটি টাকার মোবাইল চুরি গ্রাম আদালতের সেবা সম্পর্কে জন- সচেতনতা বৃদ্ধিতে ক্যাম্পেইন অনুষ্ঠিত জয়রামপুর যুব সমাজের উদ্যোগে ডিগবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

সোনারগাঁয়ে বেগম খালেদা জিয়ার দোয়ার অনুষ্ঠানে বিএনপি’র প্রার্থী মান্নান

জাগো সোনারগাঁও ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ১১৫ বার পঠিত

জাগো সোনারগাঁও২৪.কম

বিএনপির মনোনিত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বলেন, বেগম খালেদা জিয়ার আদর্শের মধ্যে থেকে সারাজীবন মানুষের সেবা করে যেতে চাই। অতীতে যেভাবে মানুষের সেবা ও ভালোবাসায় সবার পাশে ছিলাম। আল্লাহ চাহেতো ভবিষ্যতেও আপনাদেরকে সাথে নিয়ে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে কাজ কওে যেতে চাই। গতকাল শুক্রবার সাবেক প্রধান মন্ত্রী ও বিএনপির সাবেক চেয়াপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিকালে সোনারগাঁয়ের আদমপুর বাজারে মিলাদ ও দোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি ও সংসদ নির্বাচনে বিএনপির মনোনিত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান একথা বলেন। উপজেলার পানাম আদমপুর বাজারে ব্যবসায়ীদের উদ্দোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আদমপুর বাজার পরিচালনা কমিটির সভাপতি মাসুম মোল্লার সভাপতিত্বে দোয়ার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন। এসময় সোনারগাঁও পৌরসভা বিএনপির সভাপতি শাহজাহান মোম্বার, সাধারণ সম্পাদক মোতালেব কমিশনার, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আতাউর রহমান, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান, বিএনপি নেতা মাসুম রানা প্রমুখ বক্তব্য রাখেন।
পরে সোনারগাঁও পৌরসভা বিএনপি নেতা মাওলানা দেলোয়ার হোসেন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর