1. admin@jagosonargaon24.com : admin :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পৌরসভার ৯ নং ওয়ার্ডের সাহাপুর গ্রামে জলাবদ্ধতা, জনগণের ক্ষোভ ধামরাইয়ে গ্রাম আদালত প্রকল্পের আওতায় ইউনিয়ন পর্যায়ে আসবাবপত্র বিতরণ সোনারগাঁওয়ে মোতালেব কমিশনারের মায়ের ইন্তেকাল সোনারগাঁওয়ে ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার ধামরাইয়ে গ্রাম আদালত বিষয়ক জনসচেতনতা তৈরিতে নাটিকা অনুষ্ঠিত মেঘনায় গোসলে নেমে ২ শিক্ষার্থীর মৃত্যু, ৪ ঘন্টা পর মরদেহ উদ্ধার সোনারগাঁওয়ে অযত্ন অবহেলায় পড়ে আছে শিশু পার্ক সোনারগাঁওয়ে প্রায় কোটি টাকার মোবাইল চুরি গ্রাম আদালতের সেবা সম্পর্কে জন- সচেতনতা বৃদ্ধিতে ক্যাম্পেইন অনুষ্ঠিত জয়রামপুর যুব সমাজের উদ্যোগে ডিগবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

সোনারগাঁয়ে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জাগো সোনারগাঁও ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১৮৭ বার পঠিত

সোনারগাঁয়ে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বর্ণাঢ্য র‍্যালি ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর মাধ্যমে ও যথাযথভাবে দিনটি উদযাপন কর হয়।

যুবদলের ৪৭ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে সোনারগাঁ উপজেলা যুবদল এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করে।
মঙ্গলবার দুপুরে উপজেলা সদরে এ র‍্যালি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আতাউর রহমান ও সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান।

এছাড়া উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব, সাবেক সহ-সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মোহন, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মেহেদী হাসান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল আলী, আমীর, কাউসার, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহের আলী, হযরত আলী রানা, আল-আমীন প্রমুখ।

র‍্যালিতে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদল নেতা রাকিব হাসান, সোহেল রানা, করিম রহমান, ইমরান ফারুক, জুয়েল রানা, সানাউল্লাহ, বেনীয়াম, ফরহাদ আহমেদ তুহিন, খাইরুল ইসলাম কিরন, মাহফুজ, সোহাগ, আরিফ হোসেন বাবু, রিতু, মিঠুন, সাগর, সামির হোসেন, ফারুক, আনোয়ারসহ উপজেলা ও পৌর যুবদলের কয়েক হাজার নেতাকর্মী।

র‍্যালিটি উপজেলা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। বক্তারা বলেন, “যুবদল প্রতিষ্ঠার এই দিনে আমরা তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি।

এছাড়াও যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত মোগরাপাড়া চৌরাস্তা আল মদিনা শপিং মলের সামনে রক্তদান কর্মসূচিতে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক খায়রুল ইসলাম সজীব স্বেচ্ছায় রক্তদান করেন এবং স্বেচ্ছায় রক্তদানে সকল নেতাকর্মীদেরকে উৎসাহ প্রদান করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর