1. admin@jagosonargaon24.com : admin :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পৌরসভার ৯ নং ওয়ার্ডের সাহাপুর গ্রামে জলাবদ্ধতা, জনগণের ক্ষোভ ধামরাইয়ে গ্রাম আদালত প্রকল্পের আওতায় ইউনিয়ন পর্যায়ে আসবাবপত্র বিতরণ সোনারগাঁওয়ে মোতালেব কমিশনারের মায়ের ইন্তেকাল সোনারগাঁওয়ে ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার ধামরাইয়ে গ্রাম আদালত বিষয়ক জনসচেতনতা তৈরিতে নাটিকা অনুষ্ঠিত মেঘনায় গোসলে নেমে ২ শিক্ষার্থীর মৃত্যু, ৪ ঘন্টা পর মরদেহ উদ্ধার সোনারগাঁওয়ে অযত্ন অবহেলায় পড়ে আছে শিশু পার্ক সোনারগাঁওয়ে প্রায় কোটি টাকার মোবাইল চুরি গ্রাম আদালতের সেবা সম্পর্কে জন- সচেতনতা বৃদ্ধিতে ক্যাম্পেইন অনুষ্ঠিত জয়রামপুর যুব সমাজের উদ্যোগে ডিগবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

সোনারগাঁয়ে হাবীবপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড

জাগো সোনারগাঁও ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ২০৭ বার পঠিত

জাগো সোনারগাঁও২৪.কম

সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের হাবিবপুর থানা রোড এলাকায় একটি টিনশেড মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একাধিক দোকান ও গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে।সোমবার বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে মার্কেটটিতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়লে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। টিনশেডে নির্মিত হওয়ায় আগুন দ্রুত বিস্তার লাভ করে এবং দোকানিরা মালামাল উদ্ধার করতে না পেরে ব্যাপক ক্ষতির মুখে পড়েন। তবে প্রাথমিক ভাবে প্রত্যক্ষদর্শীরা বলছে বৈদ্যৎতিক শক সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সোনারগাঁ ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ সময়ের চেষ্টার পর আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় সোনারগাঁ থানার পুলিশের উপ-পরিদর্শক সামরুল–এর নেতৃত্বে একটি টিম নিরাপত্তা ও সহায়তামূলক কাজে অংশ নেয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ শাখার উপ-সহকারী পরিচালক ওসমান গনী বলেন, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুনের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে নিশ্চিত করা যাবে।তিনি আরও বলেন, দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হওয়ায় বড় ধরনের প্রাণহানি এড়ানো গেছে।
মার্কেটের মালিক মামুন মিয়া গনমাধ্যমকে বলেন,আগুনে আমার মার্কেটের একাধিক দোকান ও গোডাউন পুড়ে গেছে। অনেক ব্যবসায়ী সর্বস্ব হারিয়েছেন। কী পরিমাণ ক্ষতি হয়েছে এখনো হিসাব করা সম্ভব হয়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর