1. admin@jagosonargaon24.com : admin :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পৌরসভার ৯ নং ওয়ার্ডের সাহাপুর গ্রামে জলাবদ্ধতা, জনগণের ক্ষোভ ধামরাইয়ে গ্রাম আদালত প্রকল্পের আওতায় ইউনিয়ন পর্যায়ে আসবাবপত্র বিতরণ সোনারগাঁওয়ে মোতালেব কমিশনারের মায়ের ইন্তেকাল সোনারগাঁওয়ে ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার ধামরাইয়ে গ্রাম আদালত বিষয়ক জনসচেতনতা তৈরিতে নাটিকা অনুষ্ঠিত মেঘনায় গোসলে নেমে ২ শিক্ষার্থীর মৃত্যু, ৪ ঘন্টা পর মরদেহ উদ্ধার সোনারগাঁওয়ে অযত্ন অবহেলায় পড়ে আছে শিশু পার্ক সোনারগাঁওয়ে প্রায় কোটি টাকার মোবাইল চুরি গ্রাম আদালতের সেবা সম্পর্কে জন- সচেতনতা বৃদ্ধিতে ক্যাম্পেইন অনুষ্ঠিত জয়রামপুর যুব সমাজের উদ্যোগে ডিগবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

সোনারগাঁয়ে লকডাউনের প্রতিবাদে মান্নানের নেতৃত্বে বিএনপির মহাসড়কে অবস্থান

জাগো সোনারগাঁও ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ২০৩ বার পঠিত

জাগো সোনারগাঁও২৪.কম
আওয়ামীলীগের ঢাকা লকডাউন কর্মসূচীকে ঘিরে সোনারগাঁয়ে বিভিন্ন স্থানে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নেতৃত্বে
নেতাকর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান করেন।

বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত আওয়ামী লীগের ঘোষিত লকডাউনের প্রতিবাদে এ অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি করেন। মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় বিএনপির নেতাকর্মীরা অবস্থান কর্মসূচির পাশাপাশি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে টিপুরদী গিয়ে শেষ হয়।

অবস্থান কর্মসূচীতে আজহারুল ইসলাম মান্নান বলেন,আওয়ামী লীগ এখন জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা গণতন্ত্র ও ভোটাধিকার কেড়ে নিয়েছে। এখন ভয়-ভীতি আর সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতায় আসতে চায়। বিএনপি দেশের মানুষের অধিকার রক্ষার আন্দোলন থেকে পিছিয়ে যাবে না।

তিনি আরও বলেন, আমরা জনগণের দলের কর্মী। ফ্যাসিস্ট সরকারের দমননীতির বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছি। বিএনপি জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজপথে আছে, থাকবে।

এসময় উপস্থিত ছিলেন, সোনারগাঁ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, পৌর বিএনপির সভাপতি হাজী শাহজাহান মিয়া, সহ-সভাপতি রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক আতাউর রহমান, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজিব,সাদিকুর রহমান সেন্টু প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর