1. admin@jagosonargaon24.com : admin :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পৌরসভার ৯ নং ওয়ার্ডের সাহাপুর গ্রামে জলাবদ্ধতা, জনগণের ক্ষোভ ধামরাইয়ে গ্রাম আদালত প্রকল্পের আওতায় ইউনিয়ন পর্যায়ে আসবাবপত্র বিতরণ সোনারগাঁওয়ে মোতালেব কমিশনারের মায়ের ইন্তেকাল সোনারগাঁওয়ে ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার ধামরাইয়ে গ্রাম আদালত বিষয়ক জনসচেতনতা তৈরিতে নাটিকা অনুষ্ঠিত মেঘনায় গোসলে নেমে ২ শিক্ষার্থীর মৃত্যু, ৪ ঘন্টা পর মরদেহ উদ্ধার সোনারগাঁওয়ে অযত্ন অবহেলায় পড়ে আছে শিশু পার্ক সোনারগাঁওয়ে প্রায় কোটি টাকার মোবাইল চুরি গ্রাম আদালতের সেবা সম্পর্কে জন- সচেতনতা বৃদ্ধিতে ক্যাম্পেইন অনুষ্ঠিত জয়রামপুর যুব সমাজের উদ্যোগে ডিগবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

সোনারগাঁয়ে চুনা কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

জাগো সোনারগাঁও ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১৮৩ বার পঠিত

জাগো সোনারগাঁও২৪.কম

নারায়ণগঞ্জে সোনারগাঁয়ে একটি চুনা কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও চুনা ঢালাই কারখানার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে তিতাস গ্যাস। মঙ্গলবার সকাল থেকে এ অভিযান পরিচালনা করা হয়।

সোনারগাঁও পৌরসভার দিঘিরপাড়ে একটি অবৈধ চুনাকারখানায় ও থানা রোড এলাকার পাশে পৌর-ভবনাথপুরে একটি ঢালাই কারখানা ও একটি খানাডুলি কারখানা এক্সক্যাভেটর দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। একই সঙ্গে অবৈধ সংযোগ ব্যবহারের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মিল্টন রায়। অভিযান পরিচালনায় নেতৃত্ব দেয় তিতাস গ্যাস সোনারগাঁও জোনের ম্যানেজার রবিউল আওয়াল।

তিনি জানায়, একই এলাকায় কিছুদিন আগেও কয়েক দফা অভিযান পরিচালনা করা হয়েছিল। তবুও অবৈধ চুনা কারখানাটি বন্ধ হয়নি। এ অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলে তিনি গনমাধ্যমকে জানায়।

অভিযান চলাকালে ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রনে ও চুনা বিনষ্ট করতে সহায়তা করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর