
জাগো সোনারগাঁও২৪.কম
জয়রামপুর যুব সমাজ এর উদ্যোগে মহান বিজয়ের মাস উপলক্ষে ডিগবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।
১ লা ডিসেম্বর সোমবার সন্ধ্যা ৭ টায় সোনারগাঁও পৌরসভর ৮ নং ওয়ার্ডে ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে(বটতলা) এক জমকালো আয়োজনের মাধ্যমে ডিগবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়।
খেলায় মোট ৩২ টি দল অংশগ্রহণ করছে, আজকের উদ্বোধনী খেলায় ভবনাথপুর যুব সংঘ বনাম চাঁন্দেরকির্ত্তী যুব সংঘ অংশগ্রহণ করে। শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন, অগ্নিবীণা ক্রীড়া ও যুব সংঘের সভাপতি রাসেল, বালুয়াকান্দী ডা: আবদুল গফফার স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক এ্.কে.এম রেজওয়ানুল হক টিটু, দৈনিক সমকালীন কাগজ পত্রিকার সোনারগাঁও প্রতিনিধি আব্দুস সালাম সুজন, বিশিষ্ট ব্যবসায়ী ইসমাইল মিয়া, রনি মোল্লা, শাহপরান মোল্লা, রাসেল মিয়া প্রমূখ।