1. admin@jagosonargaon24.com : admin :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পৌরসভার ৯ নং ওয়ার্ডের সাহাপুর গ্রামে জলাবদ্ধতা, জনগণের ক্ষোভ ধামরাইয়ে গ্রাম আদালত প্রকল্পের আওতায় ইউনিয়ন পর্যায়ে আসবাবপত্র বিতরণ সোনারগাঁওয়ে মোতালেব কমিশনারের মায়ের ইন্তেকাল সোনারগাঁওয়ে ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার ধামরাইয়ে গ্রাম আদালত বিষয়ক জনসচেতনতা তৈরিতে নাটিকা অনুষ্ঠিত মেঘনায় গোসলে নেমে ২ শিক্ষার্থীর মৃত্যু, ৪ ঘন্টা পর মরদেহ উদ্ধার সোনারগাঁওয়ে অযত্ন অবহেলায় পড়ে আছে শিশু পার্ক সোনারগাঁওয়ে প্রায় কোটি টাকার মোবাইল চুরি গ্রাম আদালতের সেবা সম্পর্কে জন- সচেতনতা বৃদ্ধিতে ক্যাম্পেইন অনুষ্ঠিত জয়রামপুর যুব সমাজের উদ্যোগে ডিগবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে ফেরি থেকে পাঁচ যানবাহন নদীতে; নিহত ৩

জাগো সোনারগাঁও ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ২৫৭ বার পঠিত

জাগো সোনারগাঁও২৪.কম

নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদীতে একটি ফেরি থেকে পাঁচটি যানবাহন নদীতে পড়ে যাওয়ার মর্মান্তিক ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) গভীর রাতে নদী থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয় এবং অপর একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।নিহতরা হলেন ভ্যানচালক স্বাধীন, প্রবাসী মাসুদ এবং রফিকুল ইসলাম।

পুলিশ জানায়, শনিবার রাত নয়টার দিকে ধলেশ্বরী নদীর ফতুল্লার পূর্ব প্রান্ত থেকে যানবাহন নিয়ে একটি ফেরি পশ্চিম পারের বক্তাবলি ঘাটে যাচ্ছিল। একপর্যায়ে ফেরিটি মাঝ নদীতে গেলে একটি মিনি ট্রাকের ড্রাইভার ট্রাকটি চালু করে। এ সময় ট্রাকের ধাক্কায় দুটি অটোরিকশা, একটি ভ্যান গাড়ি ও একটি মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে যাত্রীসহ নদীতে পড়ে যায়। এ সময় বেশ কয়েকজন যাত্রী তীরে উঠতে সক্ষম হলেও তিন যাত্রী নিখোঁজ হয়।

পুলিশ আরও জানায়, পরে ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। নিহতদের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর