1. admin@jagosonargaon24.com : admin :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পৌরসভার ৯ নং ওয়ার্ডের সাহাপুর গ্রামে জলাবদ্ধতা, জনগণের ক্ষোভ ধামরাইয়ে গ্রাম আদালত প্রকল্পের আওতায় ইউনিয়ন পর্যায়ে আসবাবপত্র বিতরণ সোনারগাঁওয়ে মোতালেব কমিশনারের মায়ের ইন্তেকাল সোনারগাঁওয়ে ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার ধামরাইয়ে গ্রাম আদালত বিষয়ক জনসচেতনতা তৈরিতে নাটিকা অনুষ্ঠিত মেঘনায় গোসলে নেমে ২ শিক্ষার্থীর মৃত্যু, ৪ ঘন্টা পর মরদেহ উদ্ধার সোনারগাঁওয়ে অযত্ন অবহেলায় পড়ে আছে শিশু পার্ক সোনারগাঁওয়ে প্রায় কোটি টাকার মোবাইল চুরি গ্রাম আদালতের সেবা সম্পর্কে জন- সচেতনতা বৃদ্ধিতে ক্যাম্পেইন অনুষ্ঠিত জয়রামপুর যুব সমাজের উদ্যোগে ডিগবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

খুলনায় এনসিপি নেতাকে প্রকাশ্যে গুলি

জাগো সোনারগাঁও ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১৯১ বার পঠিত

জাগো সোনারগাঁও২৪.কম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা বিভাগীয় প্রধান এবং এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদার গুলিবিদ্ধ হয়েছেন।
সোমবার (২২ ডিসেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে দুর্বৃত্তরা প্রকাশ্যে তার মাথা লক্ষ্য করে গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা তার অবস্থাকে আশঙ্কাজনক বলে জানিয়েছেন।

সোনাডাঙ্গা মডেল থানার তদন্ত কর্মকর্তা (ওসি) অনিমেষ মণ্ডল বলেন, মোতালেব নামে এক ব্যক্তিকে দুর্বৃত্তরা গুলি করলে উপস্থিত জনতা তাকে উদ্ধার করে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসকদের পরামর্শে তার মাথার সিটি স্ক্যানের জন্য শেখপাড়া সিটি ইমেজিং সেন্টারে নেওয়া হয়।
ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। হামলার কারণ ও জড়িতদের শনাক্তে কাজ চলছে।

এদিকে, সোমবার (২২ ডিসেম্বর) সামাজিকমাধ্যমে দেওয়া এক পোস্টে  এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু বলেন, এনসিপির খুলনা বিভাগীয় প্রধান এবং এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক ও মোতালেব শিকদার কে একটু আগে গুলি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেলে নেওয়া হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর