
জাগো সোনারগাঁও২৪.কম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ) আসনে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আসিফ আল জিনাতের কাছে তিনি মনোনয়নপত্র দাখিল করেন।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সোনারগাঁ উত্তর জামায়াতের সভাপতি মো. ইসহাক মিয়া, সেক্রেটারি মাওলানা ইব্রাহিম মিয়া, সোনারগাঁ দক্ষিণ জামায়াতের সেক্রেটারি আসাদুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা আমির কফিল আহম্মাদসহ দলটির স্থানীয় নেতাকর্মীরা।
মনোনয়ন জমা দেওয়ার পর ড. ইকবাল হোসাইন ভূঁইয়া সাংবাদিকদের বলেন, তফসিল ঘোষণার পর থেকেই তাঁরা নির্বাচনী কার্যক্রম শুরু করেছেন। দুই উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ চালানো হয়েছে।
তিনি দাবি করেন, জনগণ পরিবর্তন ও ন্যায়ের শাসন দেখতে চায়। তিনি আরও বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে এই আসনে জামায়াতে ইসলামী ভালো ফল করবে বলে তিনি আশাবাদী।
এচাড়াও ্নরায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ) আসনে স্বতন্ত্রপ্রার্থী হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক এমপি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম।
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্দিরগঞ্জ) আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন যারাঃ
১। আজহারুল ইসলাম মান্নান (বিএনপি)
২। গোলাম মসীহ (ইসলামী আন্দোলন বাংলাদেশ)
৩। ওয়াহিদুর রহমান মিল্কী (গণঅধিকার পরিষদ)
৪। মেহেদী হাসান (স্বতন্ত্র)
৫। আতিকুর রহমান মুন্সী (বাংলাদেশ খেলাফত আন্দোলন)
৬। মুহা. শাহাজান (স্বতন্ত্র)
৭। আল মুজাহিদ মল্লিক (বিএনপি) সম্ভাব্য
৮। আব্দুল করিম মুন্সী (স্বতন্ত্র)
৯। ইকবাল হোসেন ভূঁইয়া (বাংলাদেশ জামায়াতে ইসলামী)
১০। আরিফুল ইসলাম (আমার বাংলাদেশ পার্টি)
১১। মুহাম্মদ গিয়াস উদ্দিন (স্বতন্ত্র)
১২। মিঠু মিয়া (এনডিএম)
১৩। মামুন মাহমুদ (বিএনপি) এবং
১৪। সেলিম মাহমুদ (বাসদ)
১৫। জহিরুল ইসলাম সিরাজ, মুক্তিজোট
১৬। অধ্যাপক রেজাউল করিম (স্বতন্ত্র)