1. admin@jagosonargaon24.com : admin :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পৌরসভার ৯ নং ওয়ার্ডের সাহাপুর গ্রামে জলাবদ্ধতা, জনগণের ক্ষোভ ধামরাইয়ে গ্রাম আদালত প্রকল্পের আওতায় ইউনিয়ন পর্যায়ে আসবাবপত্র বিতরণ সোনারগাঁওয়ে মোতালেব কমিশনারের মায়ের ইন্তেকাল সোনারগাঁওয়ে ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার ধামরাইয়ে গ্রাম আদালত বিষয়ক জনসচেতনতা তৈরিতে নাটিকা অনুষ্ঠিত মেঘনায় গোসলে নেমে ২ শিক্ষার্থীর মৃত্যু, ৪ ঘন্টা পর মরদেহ উদ্ধার সোনারগাঁওয়ে অযত্ন অবহেলায় পড়ে আছে শিশু পার্ক সোনারগাঁওয়ে প্রায় কোটি টাকার মোবাইল চুরি গ্রাম আদালতের সেবা সম্পর্কে জন- সচেতনতা বৃদ্ধিতে ক্যাম্পেইন অনুষ্ঠিত জয়রামপুর যুব সমাজের উদ্যোগে ডিগবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

সোনারগাঁয়ে চুরি ডাকাতি, চাঁদাবাজি ও ছিনতাই প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত

জাগো সোনারগাঁও ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ১৩৭ বার পঠিত

জাগো সোনারগাঁও২৪.কম

জৈনপুর সমাজকল্যান ক্রীড়া সংঘের উদ্যোগে সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের জৈনপুর এলাকায় চুরি ডাকাতি, চাঁদাবাজি ও ছিনতাই প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকালে জৈনপুর সমাজকল্যাণ ক্রীড়া সংঘের সভাপতি জহিরুল ইসলাম জহিরের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক সাংবাদিক মাহবুবুল ইসলাম সুমনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ থানার ওসি মহিবুল্লাহ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, বর্তমান চেয়ারম্যান আব্দুল মান্নান, জৈনপুর সমাজকল্যাণ ক্রীড়া সংঘ সাধারণ সম্পাদক ফখরুদ্দিন আহম্মেদ খোকন, ইউপি সদস্য মো. নুরুজ্জামান নুরু, সমাজ সেবক শফিউল আলম বাচ্চু, শহীদ সরকার, মোতালেব মিয়া প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন পিরোজপুর ইউনিয়নে বর্তমানে চুরি, ডাকাতি, ছিনতাই অনেক বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি এ ইউনিয়নের ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে সম্প্রতি বিভিন্ন পরিবহনে ডাকাতি আশংকাজনক হারে বেড়ে গেছে। এসব কর্মকান্ড প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীকে সোচ্চার হওয়ার জন্য আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর