1. admin@jagosonargaon24.com : admin :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পৌরসভার ৯ নং ওয়ার্ডের সাহাপুর গ্রামে জলাবদ্ধতা, জনগণের ক্ষোভ ধামরাইয়ে গ্রাম আদালত প্রকল্পের আওতায় ইউনিয়ন পর্যায়ে আসবাবপত্র বিতরণ সোনারগাঁওয়ে মোতালেব কমিশনারের মায়ের ইন্তেকাল সোনারগাঁওয়ে ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার ধামরাইয়ে গ্রাম আদালত বিষয়ক জনসচেতনতা তৈরিতে নাটিকা অনুষ্ঠিত মেঘনায় গোসলে নেমে ২ শিক্ষার্থীর মৃত্যু, ৪ ঘন্টা পর মরদেহ উদ্ধার সোনারগাঁওয়ে অযত্ন অবহেলায় পড়ে আছে শিশু পার্ক সোনারগাঁওয়ে প্রায় কোটি টাকার মোবাইল চুরি গ্রাম আদালতের সেবা সম্পর্কে জন- সচেতনতা বৃদ্ধিতে ক্যাম্পেইন অনুষ্ঠিত জয়রামপুর যুব সমাজের উদ্যোগে ডিগবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

সোনারগাঁয়ে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও কম্বল বিতরণ

জাগো সোনারগাঁও ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ২১৮ বার পঠিত

জাগো সোনারগাঁও২৪.কম

নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার ভট্টপুর এলাকায় বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল এবং শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ১০টায় বানিনাথপুর, ভট্টপুর, ও ষোলপাড়া সমাজ উন্নয়ন সংঘের সদস্য সচিব, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক, সৌদি আরব প্রবাসী বাছেদ মিয়ার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আয়োজকেরা জানান, শীতের তীব্রতা বাড়ায় দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট লাঘবের জন্য এ উদ্যোগ নেওয়া হয়। এ সময় তিন শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর যুবদল নেতা মাসুদ, লাইব্রেরিয়ান মাসুদ, কুয়েত প্রবাসী হুমায়ুন কাবির, পৌরসভা যুবদলের
যুগ্ম আহ্বায়ক আল আমিন, পৌরসভার শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মোশারফ,জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক আতা রাব্বী জুয়েল, পৌর বিএনপি নেতা মিজানুর রহমান মিজান, স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।এছাড়াও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠন “ ইচ্ছে ডানার প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ আব্দুস সালাম সুজন, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মাসুদ, বানিনাথপুর, ভট্টপুর, ও ষোলপাড়া সমাজ উন্নয়ন সংঘের কোষাধ্যক্ষ হারুন মাষ্টার,আবদুল রাজ্জাক,ইব্রাহীম খলিল, আমিনুল প্রমূখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর