
জাগো সোনারগাঁও২৪.কম
সম্প্রতি বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের ঢাকা জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার জনাব মোঃ আল ফারক গাজী মহোদয় ঢাকা জেলার ধামরাই উপজেলায় ভাড়ারিয়া ও যাদবপুর (২- টি) ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন।
পরিদর্শনকালীন সময়ে তিনি প্রকল্প কর্তৃক বরাদ্ধকৃত (প্রদত্ত) গ্রাম আদালতের এজলাস এর কোয়ালিটি ও সেটআপ দেখতে গিয়ে এজলাস ব্যবহারের যথাযথ গুরুত্ব, রক্ষনা-বেক্ষন সহ এর সঠিক ব্যবহার এর মাধ্যমে উপকারভোগীদের ন্যায় বিচার নিশ্চতকরন এবং গ্রাম আদালতকে আরোও বেশী গতিশীল করতে সংশ্লিষ্ট সকলকে যথাযত পদক্ষেপ গ্রহনের পরামর্শ প্রদান করেন।
সেই সাথে সাথে তিনি অত্র ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের মামলার নথিপত্র পর্যালোচনা/চেক করেন এবং গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন এবং মামলা গ্রহণ ও নিষ্পত্তির ক্ষেত্রে অত্র ইউনিয়ন পরিষদের নির্ধারিত টার্গেট অর্জনে আন্তরিকতার সহিত আরোও বেশী দায়িত্বশীল হওয়ার পরামর্শ প্রদান করেন ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। এসময় উপস্থিত ছিলেন গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের ধামরাই উপজেলার উপজেলা সমন্বয়কারী মোঃ জসিম উদ্দিন মোল্লা ও মোঃ মিজানুর রহমান,পিএফ মোঃ আসাদ হাসান চৌধুরী সহ অত্র ইউনিয়ন পরিষদের ভিসি চেয়ারম্যান,ইউপি সদস্য এবং ইউপি প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর,গ্রাম পুলিশ প্রমুখ।