1. admin@jagosonargaon24.com : admin :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পৌরসভার ৯ নং ওয়ার্ডের সাহাপুর গ্রামে জলাবদ্ধতা, জনগণের ক্ষোভ ধামরাইয়ে গ্রাম আদালত প্রকল্পের আওতায় ইউনিয়ন পর্যায়ে আসবাবপত্র বিতরণ সোনারগাঁওয়ে মোতালেব কমিশনারের মায়ের ইন্তেকাল সোনারগাঁওয়ে ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার ধামরাইয়ে গ্রাম আদালত বিষয়ক জনসচেতনতা তৈরিতে নাটিকা অনুষ্ঠিত মেঘনায় গোসলে নেমে ২ শিক্ষার্থীর মৃত্যু, ৪ ঘন্টা পর মরদেহ উদ্ধার সোনারগাঁওয়ে অযত্ন অবহেলায় পড়ে আছে শিশু পার্ক সোনারগাঁওয়ে প্রায় কোটি টাকার মোবাইল চুরি গ্রাম আদালতের সেবা সম্পর্কে জন- সচেতনতা বৃদ্ধিতে ক্যাম্পেইন অনুষ্ঠিত জয়রামপুর যুব সমাজের উদ্যোগে ডিগবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ঢাকা জেলায় সরকারী ও বেসরকারী অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

জাগো সোনারগাঁও ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ২৪৩ বার পঠিত

জাগো সোনারগাঁও ২৪.কম
বাংলাদেশের দারিদ্র ও সুবিধা বঞ্চিত পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ন্যায় বিচার প্রাপ্তির পথকে সহজ করার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক সম্বনয় সভা অনুষ্ঠিত হয়েছে। ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহায়তায় বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য়-পর্যায় প্রকল্পের আওতায় ইউএনডিপির কারিগরী সহায়তায় ওয়েভ ফাউন্ডেশন সহযোগী সংস্থা হিসাবে ঢাকা জেলার ৫ টি উপজেলার মোট ৬২ টি ইউনিয়নে কার্যক্রম পরিচালনা করছে। তারই ধারাবাহিকতায় ১০ মার্চ-২০২৬ খ্রি. মঙ্গলবার, ঢাকা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে (সরকারী- বেসরকারী) স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সমন্বয় সভায় সভাপতিত্ব করেন মিজ্ ইশরাত জাহান মিশু, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, স্থানীয় সরকার শাখা,জেলা প্রশাসকের কার্যালয়,ঢাকা (এডিএলজি) মহোদয়। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয় এর প্রশাসনিক কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা,যুব উন্নয়ন কর্মকর্তা ও মহিলা বিষয়ক কর্মকর্তা সহ জেলা লিগালএইড কর্মকর্তাবৃন্দ। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এভিসিবি-৩ প্রকল্পের সহযোগী সংস্থা ওয়েভ ফাউন্ডেশন এর জেলা প্রতিনিধি জনাব,মোঃ আল ফারুক গাজী, ডিস্ট্রিক ম্যানেজার, ঢাকা। সভার শুরুতেই তিনি উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান এবং সকলের সাথে পরিচয় পর্ব শেষে সভার উদ্দেশ্য বর্ননা, প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও লক্ষ্যমাত্রা এবং ফলাফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।সেই সাথে তিনি গ্রাম আদালতের বিচার্য বিষয় সমূহ দেওয়ানী ও ফৌজদারী মামলা,গ্রাম আদালত গঠন প্রক্রিয়া, গ্রাম আদালতের বিচারক প্যানেল। জেলায় উপজেলা ভিত্তিক মোট দায়েরকৃত এবং নিস্পত্তিকৃত মামলা ও নারী-পুরুষের সেবা গ্রহনকারীর সংখ্যা ইত্যাদি মাল্টিমিডিয়ায় উপস্থাপন করেন। তিনি বলেন,গ্রাম আদালতের বিচারিক সেবা নিশ্চিতকরণ ও জোরদার করণে স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রচার-প্রচারণার গুরুত্ব অপরিসীম । অতঃপর উন্মুক্ত আলোচনায় বিভিন্ন প্রশ্নত্তোর পর্বের আলোচনা শেষে উপস্থিত সুধিজন প্রত্যেকে তাদের নিজ নিজ অবস্থান থেকে গ্রাম আদালত বিষয়ে প্রচার-প্রচারনা বৃদ্ধিতে সহায়তা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করে একটি লিখিত পরিকল্পনা প্রনয়ণ করেন। সর্বশেষ উক্ত সমন্বয় সভার প্রধান অতিথি মহোদয় উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের উপজেলা সমন্বয়কারীগন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর