1. admin@jagosonargaon24.com : admin :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পৌরসভার ৯ নং ওয়ার্ডের সাহাপুর গ্রামে জলাবদ্ধতা, জনগণের ক্ষোভ ধামরাইয়ে গ্রাম আদালত প্রকল্পের আওতায় ইউনিয়ন পর্যায়ে আসবাবপত্র বিতরণ সোনারগাঁওয়ে মোতালেব কমিশনারের মায়ের ইন্তেকাল সোনারগাঁওয়ে ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার ধামরাইয়ে গ্রাম আদালত বিষয়ক জনসচেতনতা তৈরিতে নাটিকা অনুষ্ঠিত মেঘনায় গোসলে নেমে ২ শিক্ষার্থীর মৃত্যু, ৪ ঘন্টা পর মরদেহ উদ্ধার সোনারগাঁওয়ে অযত্ন অবহেলায় পড়ে আছে শিশু পার্ক সোনারগাঁওয়ে প্রায় কোটি টাকার মোবাইল চুরি গ্রাম আদালতের সেবা সম্পর্কে জন- সচেতনতা বৃদ্ধিতে ক্যাম্পেইন অনুষ্ঠিত জয়রামপুর যুব সমাজের উদ্যোগে ডিগবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

সোনারগাঁয়ে এনসিপির ইফতার মাহফিল ও আলোচনা সভা

জাগো সোনারগাঁও ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১৯৩ বার পঠিত

জাগো সোনারগাঁও২৪.কম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে নিয়ে ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেছে।

সোমবার (১৬ মার্চ) সোনারগাঁয়ে অনুষ্ঠিত এ ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনের সংসদ সদস্য এডভোকেট আব্দুল্লাহ আল আমিন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “৫ আগস্ট ২০২৪ সালের আগে আমরা জানতাম না যে আমরা রাজনৈতিক দল গঠন করব কিংবা আমি এমপি হব। ৫ আগস্টের পরবর্তী বাস্তবতা আমরা সবাই জানি। মানুষ আর পেশী শক্তির রাজনীতি চায় না। সময়ের প্রয়োজনে এনসিপি গড়ে উঠেছে। আমরা ইতিবাচক রাজনৈতিক ঐতিহ্য গড়ে তুলতে চাই।”

জাতীয় যুবশক্তির নারায়ণগঞ্জ জেলার সিনিয়র আহ্বায়ক শাকিল সাইফুল্লাহ এর সঞ্চালনায় এবং জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক তুহিন মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশ বরেণ্য শিক্ষাবিদ ড. ইকবাল হোসাইন ভূইয়া, কেন্দ্রীয় শিক্ষা বিভাগের সেক্রেটারি, বাংলাদেশ ইসলামী আন্দোলনের সোনারগাঁ থানা সেক্রেটারি মাওলানা ফারুক মুন্সি, বাংলাদেশ গণসংহতি আন্দোলনের অঞ্জন দাস, এনসিপির কেন্দ্রীয় সংগঠক শওকত আলী এবং বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা সভাপতি ওবাইদুল কাদের নদভীসহ জামায়াতে ইসলামী ও এনসিপির স্থানীয় নেতৃবৃন্দ।

বিশেষ অতিথির বক্তব্যে ড. ইকবাল হোসাইন ভূইয়া বলেন, সুন্দর সোনারগাঁ গড়ে তোলার জন্য সবার সহযোগিতা প্রয়োজন। কে কোন দল করে তা দেখার সুযোগ নেই। সবাইকে একসাথে কাজ করে ঐতিহাসিক সোনারগাঁকে এগিয়ে নিতে হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর