
জাগো সোনারগাঁও২৪.কম
আসন্ন পবিত্র ঈদুল ফিতরের উপলক্ষে সোনারগাঁবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনারগাঁও প্রেস ক্লাবের সহ-সভাপতি ও আমার দেশ পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি ফজলে রাব্বী সোহেল।
ফজলে রাব্বী সোহেল এক শুভেচ্ছা বার্তায় জানায়,মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরঅতি নিকটে। মাহে রমজান ও শেষের দিকে। মহিমান্বিত আত্মশুদ্ধি ও সংযমের পর মুসলিম উম্মাহর দ্বারে সমাগত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। নতুন দিন, নতুন আশা, ত্যাগের মহিমায় উদ্ভাসিত ঈদুল ফিতর, ঈদুল ফিতরের শিক্ষা আমাদের ব্যক্তিগত ও জাতীয় জীবনে প্রতিফলিত হোক। এই উপলক্ষে সোনারগাঁয়ের সকল সাংবাদিক, রাজনীতিবিদ,সাধারণ মানুষ, শুভানুধ্যায়ী, নেতাকর্মী ও সর্বস্তরের জনগণকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।
জাগো সোনারগাঁও ২৪.কমের সাথে এক আলাপচারিতায় ফজলে রাব্বী সোহেল বলেন, ধনী -গরীব ভেদাভেদ ভুলে আমরা সবাই একে অপরের পাশে দাড়াবো। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিব।