1. admin@jagosonargaon24.com : admin :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পৌরসভার ৯ নং ওয়ার্ডের সাহাপুর গ্রামে জলাবদ্ধতা, জনগণের ক্ষোভ ধামরাইয়ে গ্রাম আদালত প্রকল্পের আওতায় ইউনিয়ন পর্যায়ে আসবাবপত্র বিতরণ সোনারগাঁওয়ে মোতালেব কমিশনারের মায়ের ইন্তেকাল সোনারগাঁওয়ে ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার ধামরাইয়ে গ্রাম আদালত বিষয়ক জনসচেতনতা তৈরিতে নাটিকা অনুষ্ঠিত মেঘনায় গোসলে নেমে ২ শিক্ষার্থীর মৃত্যু, ৪ ঘন্টা পর মরদেহ উদ্ধার সোনারগাঁওয়ে অযত্ন অবহেলায় পড়ে আছে শিশু পার্ক সোনারগাঁওয়ে প্রায় কোটি টাকার মোবাইল চুরি গ্রাম আদালতের সেবা সম্পর্কে জন- সচেতনতা বৃদ্ধিতে ক্যাম্পেইন অনুষ্ঠিত জয়রামপুর যুব সমাজের উদ্যোগে ডিগবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফারুক আহাম্মেদের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

জাগো সোনারগাঁও ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৩২৬ বার পঠিত

জাগো সোনারগাঁও ২৪

সোনারগাঁও পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক আহমেদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একাধিক ভুয়া আইডি ব্যবহার করে এডিট করা কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর ছবি প্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোনারগাঁও পৌর শ্রমিক দলের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

বিবৃতিতে সোনারগাঁও পৌরসভা শ্রমিক দলের আহ্বায়ক আবুল হোসেন বলেন, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে ভুয়া ফেসবুক আইডির মাধ্যমে ফারুক আহমেদের বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচার করছে, যা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত এবং ভিত্তিহীন।

তিনি আরও জানান, এ ধরনের অপপ্রচার সমাজে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং একজন রাজনৈতিক ব্যক্তিত্বের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা হিসেবে বিবেচিত হচ্ছে। দ্রুত এসব ভুয়া আইডি শনাক্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

পাশাপাশি তিনি সবাইকে এ ধরনের ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য থেকে সচেতন থাকার আহ্বান জানান এবং কোনো কিছু যাচাই-বাছাই ছাড়া সামাজিক মাধ্যমে প্রচার না করার জন্য অনুরোধ করেন।
এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফারুক আহাম্মেদের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক আতা রাব্বি জুয়েল, তিনি এক বিবৃতিতে জানান, ফারুক আহাম্মেদের বিরুদ্ধে কিছু কুচক্রী মহল অপপ্রচার চালাচ্ছে, যা মিথ্যা ও ভিত্তিহীন আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি,পাশাপাশি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি,

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর